Advt

Advt

smritir-vanje-panch-taka-kabita-poem-poetry-by-suman-hajra-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্মৃতির-ভাঁজে-পাঁচ-টাকা-সুমন-হাজরা

smritir-vanje-panch-taka-kabita-poem-poetry-by-suman-hajra-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্মৃতির-ভাঁজে-পাঁচ-টাকা-সুমন-হাজরা

মা, মনে পড়ে তোমার দেওয়া সেই পাঁচ টাকা,

টিফিনে গ্রিলের ফাঁকে হাত বাড়িয়ে

ভিড়ের মাঝে পাঁওভাজি কিনে আনা।

মাঝে মাঝে টাকা জমিয়ে

একটা খেলার বল কেনা,

রান্নার কাঠ ভেঙে ব্যাট বানিয়ে খেলতাম।

সেই ছোট্ট নোটটা ছিল

আমার সবচেয়ে বড়ো ধন,

তোমার হাতের ঘামের গন্ধ মেশানো

ভালোবাসার অমূল্য চিহ্ন।

তখন বুঝিনি মা,

অল্প টাকাতেও কত বড়ো সুখ লুকিয়ে থাকে—

আজ বড়ো হয়ে হাজার টাকার মাঝেও

সেই পাঁচ টাকার আনন্দটাই খুঁজি।

আজ বড়ো হয়েও মা,

তোমার সেই পাঁচ টাকার গুরুত্ব

শেষ হতেই চায় না কখনও।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

কবি সুমন হাজরা ঘাটালের বাসিন্দা। বর্তমানে কোলাঘাটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। ফটোগ্রাফি,সাহিত্যচর্চা করতে এবং গান শুনতে বেশি ভালবাসেন। জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে আর ছবিতে বন্দি করাই তার নেশা।