Advt

Advt

lal-shal-galpo-story-by-bama-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-লাল-শাল-গল্প-বামা-চক্রবর্তী

 

lal-shal-galpo-story-by-bama-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-লাল-শাল-গল্প-বামা-চক্রবর্তী

কিশোরগঞ্জের রাজার কোনো সন্তান ছিল না,রাজা অনেক বয়স হয়ে গিয়ে মারা গেলেন। তখন সবাই রানিমাকে বললেন,রানি মা,এখন রাজ্যে রাজা ঘোষণা করার সময় এসে গেছে, কারণ বেশিদিন সিংহাসন খালি রাখা যাবে না, প্রতিবেশী শত্রু রাজ্য যদি জানতে পারে এই রাজ্য চালনা করার জন্য রাজা নেই,তাহলে তারা কিন্তু আমাদের রাজ্যে আক্রমণ করবে,তাই আপনি তাড়াতাড়ি কিছু করুন ।

মন্ত্রীরা বললেন,আপনি একটি ছেলেকে দত্তক নিয়ে নিন এবং তাকে রাজা ঘোষণা করুন। রানিমার এই প্রস্তাব পছন্দ হলো না। আরেক জন বলল, এক কাজ করুন, আপনার সব মন্ত্রীদের মধ্যে যদি বেশী যোগ্য বলে কাউকে মনে হয় তবে তাকেও রাজ সিংহাসনে বসাতে পারেন । রানির সেই প্রস্তাবও ভালো লাগল না, উনি বললেন, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও, আমি আগামী কাল জানাব কী করব। সবাই বলল, ঠিক আছে ।

রানিমা সারারাত চিন্তা করেও কিছু ঠিক করতে পারলেন না । উনি রাজ্যের সব চেয়ে বিদ্বান ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং নিজের সমস্যার কথা জানালেন । বিদ্বান ব্যক্তি চিন্তা ভাবনার পর রানিকে বললেন, আপনি এক কাজ করুন, আপনি রাজ্যে ঘোষণা করে দিন যে, আপনি রাজ্য পরিচালনার জন্য একজন একজন পুরুষ বা নারী চাইছেন যে রাজত্ব ঠিকমত সামলাতে পারবেন, তবে তার পরীক্ষা নিয়ে তবেই ঠিক করা হবে। যে আপনার পরিক্ষায় উত্তীর্ণ হবে তাকে আপনি এই রজ্যের রাজা ঘোষণা করবেন । রানির এই প্রস্তাব পছন্দ হলো এবং তিনি সেই মতো রাজ্যে ঘোষণা করে দিলেন যে চলতি মাসের পূর্ণিমার দিন রাজ্যে রাজা নির্বাচন করা হবে পরীক্ষার মাধ্যমে, যে বা যারা রাজা হবার ইচ্ছা রাখে তারা এই পরীক্ষার জন্য আসতে পারে ।

এই ঘোষণা শুনে দলে দলে ছেলেরা তৈরি হতে লাগল । ঐ রাজ্যের এক গরীব বৈদ্যের মেয়ে খুব বুদ্ধিমতী ছিল, সে তার বাবাকে বলল, বাবা, আমি ভাবছি আমিও রানীমার কাছে পরীক্ষা দিতে যাব । বৈদ্য বলল, বোকা মেয়ে, তুই কি করে সেখানে যাবি,তোর কাছে তো ভাল একটা পোশাকও নেই যা পড়ে তুই রাজবাড়িতে পরীক্ষা দিতে যাবি । মেয়ে বলল, না বাবা, আমি ওখানে যাব । মেয়ে বলল, ভালো পোশাক নেই তো কী হয়েছে, এখন তো শীতকাল, তুমি আমাকে একটা লাল শাল কিনে এনে দাও, আমি ওটা গায়ে দিয়ে যাব ।

বাবা বললেন, ঠিক আছে, আমার কাছে তো অত টাকা নেই যে শাল কিনব,তবে দেখি কি করা যায়। বৈদ্য টাকা ধার করে মেয়েকে একটা লাল শাল কিনে এনে দিল আর হেঁসে বললেন, রাজা হলে শালের দামটা দিয়ে দিস । মেয়ে বলল, ঠিক আছে বাবা ।

রানির ঘোষণা করা দিনে বৈদ্যের মেয়ে অদিতি পুরানো পোশাকের উপর লাল শাল গায়ে দিয়ে রাজ প্রাসাদের দিকে যেতে লাগল, প্রাসাদের ভেতরে প্রবেশের সময় দেখল একজন বৃদ্ধা গেটের বাইরে উস্ক খুসকো মাথা,নোংরা ছেঁড়া শাড়ি পড়ে বসে আছে এবং শীতে কাঁপছে, আর রাজা হবার প্রত্যাশীরা দামি দামি জামা কাপড় গাঁয়ে ভেতরে প্রবেশ করছে । অদিতির বৃদ্ধাকে দেখে মায়া হলো, ভাবল শীতে কাঁপছে, কী করি শাল টা দিয়ে দি, কিন্তু শালটা দিলে এই পোশাকে ভেতরে যাব কী করে, তাও আবার রাজা হবার পরীক্ষার জন্য,আমাকেতো বোধহয় ঢুকতেও দেবে না, ভাবতে ভাবতে কয়েক পা এগিয়ে গেল,তারপর ভাবল, না থাক, বলে ফিরে এসে বৃদ্ধার গায়ে নিজের লাল শালটা জড়িয়ে দিল এবং সবার পেছনে পেছনে পরীক্ষার ঘরে সবার পেছনে গিয়ে বসল আর ভাবী রাজাদের দেখতে লাগল । ভাবল, বাবা ঠিক বলেছে, আমরা কি রাজা হতে পারি ! তবু বসে রইল । এক এক করে প্রত্যাশীরা অন্য ঘরে গিয়ে পরীক্ষা দিয়ে ফিরতে লাগল ।

সবার শেষে একজন এসে অদিতিকে বলল, চল, এবার তোমার ডাক পড়েছে । ঘরে ঢুকে দেখল, কোথাও কেউ নেই, শুধু একটা সিংহাসন রয়েছে, চারিদিকে তাকিয়ে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না । কিছুক্ষণের মধ্যে রানিমা নিজের মন্ত্রীদের সঙ্গে নিয়ে সেই ঘরে এলেন, রানিমাকে দেখে অদিতি চমকে গেল কারণ সকালে গেটের বাইরে যাকে লাল শালটা দিয়ে এসেছিল, রানিমাকে দেখতে ঠিক তার মতো লাগছে । রানিমা বললেন, কী ভাবছ, সকালে তুমি গেটের বাইরে আমার গায়েই শালটা দিয়ে এসেছিলে । সেই সময় একটা মেয়ে হাতে থালার মধ্যে সেই লাল শালটা নিয়ে এল এবং রানিমা মন্ত্রীকে বললেন, রাজ্যে ঘোষণা করে দিন , আমাদের রাজ্য শাসনের জন্য একজন রানী নির্বাচিত হয়ে গেছে।

রানীমা অদিতির কাঁধে লাল শালটি দিয়ে বললেন, আমাদের রাজ্যের নতুন রানী বৈদ্যের মেয়ে অদিতিকে করা হল ।

এই গল্পের মূল শিক্ষা হল যে প্রত্যেক মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী পরোপকার করা উচিত ।

_________________

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

লেখিকার পরিচিতি ঃ-

জন্ম বিহারের কিশানগঞ্জ । প্রাথমিক থেকে স্নাতকোত্তর কিষানগঞ্জেই । আঞ্চলিক বার্ষিক পত্রিকা, ই-ম্যাগাজিন তাৎক্ষনিক ডট কমে অনুগল্প, ছোট গল্প, প্রবন্ধ লেখালেখি করেন । ওনার প্রথম গ্রন্থ ‘নবরত্ন’(গল্পগুচ্ছ) । বই পড়া, ভ্রমণ ও আধ্যাত্মিকতায় রুচিশীল এবং কুসংস্কার বিরোধী ।