ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
পর্ব – ১২৫
Houses,an
embassy, the hospital,
Our
neighborhood sun-cured if trembling
still
In pools
of the night's rain—
বাতাস দিল্লির মানচিত্র ছুঁয়ে যাচ্ছে অনবধানতায়। প্যাষ্টেল -আকাশ,মোমরোদ
নকশি কাঁথার মাঠ,বৃক্ষ, নারীদের
পায়ে লীন রয়ে থাকা কিছু দূর্বা ঘাস, অদূরের
ধান জমি ,পাহাড়ি তরাই উৎরাই ছুঁয়ে ছুঁয়ে ছুটে যাচ্ছে
হাওয়া ,হাওয়াব্রীজ পেরিয়ে।লং ড্রাইভে ওরা কয়েকজন--। রূপালীর অতীব উৎসাহে এই লং
ড্রাইভ এর আয়োজন বলতে গেলে। অমিত, রঞ্জাবতী,বাভ্রবি
আর রূপালী। অমিত অনেকদিন পর সম্বর লেকের প্রজেক্ট ওয়ার্ক থেকে ছুটি নিয়ে দিল্লিতে। গাড়ির চালক সে
নিজেই। রঞ্জাবৌদি ওর পাশের সিটে। পেছনে আরাম করে দুদিকের জানালায় চোখ রেখে
বাভ্রবি আর রূপালী। রূপালী দিল্লির চালচিত্র থেকে,যত দূরে,যাচ্ছে,ততই
খুশিতে ভরে উঠছে।
--"দিল্লি
থেকে যত দূরে যাচ্ছি ততই যেন ভালো লাগছে,না
বউদি।"
বাভ্রবি মৃদু হেসে
বলল--"হ্যাঁরে ঠিকই বলেছিস। দিল্লি কেমন অতিমাত্রায় আরবান হয়ে উঠছে।"
--"আর ভীষণ
আন রুলি।"
রূপালীর কথা শেষ হবার আগেই
হঠাৎই প্রচণ্ড জোরে ব্রেক কষল অমিত। প্রত্যেকের সিট বেল্ট বাঁধা ছিল,তাই
কোনও অঘটন ঘটল না।
----"কি
হলো--"রঞ্জাবতী অমিতের দিকে তাকাতেই অমিত মুখের ঘাম মুছে বলল,
--"ডোন্ট নো।
সামনের গাড়িটা হঠাৎই দাঁড়িয়ে গেল। সামথিং,রং।"
রূপালী সবে একটি গান
ধরেছিল--আচমকা ধাক্কা খেয়ে থেমে গেল।
বাভ্রবি জিজ্ঞেস করল
--"শ্যাল আই
কম উইথ য়ু অমিত?"
অমিত সিট বেল্ট খুলে নেমে
যেতে যেতে বলল,
--"নো
ম্যাডাম । আপনি বসুন,আমি দেখে আসছি।"
দুপাশে ঘন গাছ--একের পর এক
গাড়ি দাঁড়িয়ে আছে। অমিত নেমে যেতে ওরা তিনজন --এমত সংলাপে
রূপালী--"ইস। এত সুন্দর
দিনটা--মাটি করে দিল-"
রঞ্জাবৌদি--"সত্যিই কি যে হলো--"
বাভ্রবি--"বৌদি,আবার কোনও
ঝামেলা হয়নি তো?"
রূপালী সোনার কেল্লার জটায়ূ
কে নকল করে বলল।
--"হুম্, মনে হচ্ছে
ডাকাইত পড়েছে--"
--"বলিস কি?"রঞ্জাবতীর
প্রশ্নের জবাবে রূপালী বলল—
--"কেন বৌদি,আমরা তো
রাজস্থানের দিকে যাচ্ছি--ধরো এখনই হারে রে রে করে ডাকাতের দল এসে বলল-'এই তোদের
যা আছে সব সব বের কর,নইলে গুলি করে দেবো--"
--"ইস,দিনে
দুপুরে ডাকাতি--।"
বাভ্রবি হেসে বলল,
--"আর যদি
রঘু ডাকাতের দল হয়?"
--"রঘু ডাকাত?"রূপালীর
প্রশ্নের জবাবে রঞ্জাবৌদি হেসে বললেন,
--"হ্যাঁরে
পালি--রঘু ডাকাত--। ভাল ডাকাত। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো রঘু
ডাকাত--! সে গরীব দুঃখীদের মা বাপ-আর জমিদার,সুদখোরদের
যম।"!
--"ওঃ! রবিন
হুডের মতো।"
এবার বাভ্রবি আর রঞ্জাবৌদি দুজনেই একসাথে বলে উঠলেন,
--"হ্যাঁ-একদম।"
রূপালী দীর্ঘ শ্বাস ফেল বলল।
--"দেখো বৌদি,আমি কীরকম
বাঙালি। রবিন হুডের নাম জানি,অথচ রঘু
ডাকাতের নাম জানি না--"
বাভ্রবি বলল,
--"তাতে কিরে
পালি। তুই যে জানতে চাইছিস,এটাই তো
অনেক।"
রূপালী অন্যমনস্ক হয়ে বলল—
--"জানো তো
বৌদি,আমি বরাবর সপ্তর্ষির কথামতোই চলেছি--নিজের কথা কিছুই ভাবিনি। ছেলেটাকে
পর্যন্ত নিজের মতো করে মানুষ করতে পারিনি।এতো সব করেও তো কই--এত তো বাঁচাতে আমাদের
বিয়েটাকে--পারলাম না।
বাভ্রবি ওকে আস্তে আস্তে
নিজের কাছে টেনে নিয়ে বলল--"একদম আর এসব নিয়ে ভাবিস না পালি। জীবনটা অনেক
বড়ো রে--। তুই এখন নিজের মতো করে বাকি জীবনটা কাটা-"
রঞ্জাবতী একটু দুশ্চিন্তার
সুরে বললেন—
--"বাবি,অমিত এখনও
আসছে কেন, বল তো? ব্যাপারটা
কি হলো?"
বাভ্রবি বলল--"বৌদি,আমি নেমে
গিয়ে দেখে আসব?"
রূপালী আর রঞ্জাবতী একসাথে
বলে উঠল,
--"না,না। তারপর
আরো ঝামেলা।--"
রঞ্জাবতী বললেন,
--"দাঁড়া,আমি বরং
অমিতকে একটা ফোন করি।"
রঞ্জাবতী ফোন কানেক্ট করতেই
দূর থেকে অমিত হাত তুলে দেখালো।
--"দিদি,আমি
এখানে।"ফোন কেটে,দিয়ে রঞ্জাবতী
বললেন--"অমিত আসছে। মনে হচ্ছে কিছু একটা হয়েছে।"
ততক্ষণে অমিত প্রায় হাঁপাতে
হাঁপাতে পৌঁছে গেল।
ওরা জিজ্ঞাসু,মুখে
তাকাতেই অমিত বলল,
--"ম্যাসিভ
অ্যাক্সিডেন্ট হয়েছে।মোস্ট প্রবেবলি
চারজন মারা গেছে,--কয়েকজন সিরিয়াসলি
ইনজিওরড।"
--"ওঃ, গড কি করে
হলো?"--
--"যা শুনলাম,একটি BNW গাড়ি
মাইনর একটি ছেলে আর ওর বন্ধুরা মিলে চালাচ্ছিল--ব্লেক ফেল করেই হোক,বা
কন্ট্রোল,ফেইল করেই হোক মালটিপল গাড়িতে ধাক্কা,মেরেছে-
--"ওঃ।মাই
গড! পুলিশঅ্যাম্বুলেন্স?"
অমিত মাথা নেড়ে বলল—
--"হাইওয়ে,পেট্রোল,কে ইনফর্ম
করে দিয়েছি,--। স্থানীয় লোকেরা হেলপ
করছে--"
রঞ্জাবতী দৃঢ় ভাবে বললেন।
--"চল-সবাই।
আমার কাছে কিছু মেডিক্যাল কীটস আছে-- আহতদের বাঁচানো যায় কিনা--লেট আস ট্রাই। --।
ওরা চারজন নেমে হাঁটতে থাকে
অ্যাক্সিডেন্ট সাইটের দিকে। অমিত একটু ইতস্তত করে বলে।
--"দিদি,পুলিশ আসা
অবধি--মানে লীগাল--"
রঞ্জাবতী হাঁটতে হাঁটতে
বললেন,--"না অমিত। এমনিতেই দেরি হয়ে গেছে। উই সুড নট ওয়েট ফর
দ্যা পোলিস টু কাম--"
ওরা চারজন গাড়ি লক করে
দ্রুতপায়ে হাঁটতে শুরু করল---।
ক্রমশ …………
১২৬তম পর্ব
পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)

