দুগ্গা
এলো
কাশের নরম
ফুলে
দুগ্গা
এলো
লাল ঝুমকো দুলে ।
দুগ্গা
এলো
ছেলে
ফিরবে ঘরে
দুগ্গা
এলো
মায়ের
আনন্দ না ধরে ।
দুগ্গা
এলো
ছুটির
আমেজ খুব
দুগ্গা
এলো
শিশুর সরল সুখ।
পুজো
এলো
যাব
যাব করে
দু্গ্গা
এলো
কটাদিন
থাক বাপের ঘরে।
পুজো
এলো
হৃদয়ে
আনন্দ অশেষ
প্রার্থনা
এই
পুজো
হয় না যেন শেষ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
ঝর্ণা সরদার বর্তমানে দিল্লির প্রবাসী বাঙালি। একজন আবৃত্তিকার এবং লেখিকা। সংস্কৃত নিয়ে
এম . এ. । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালিখি করেন।
.jpg)