Advt

Advt

pratyakhyato-kobita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রত্যাখ্যাত-কবিতা-কুমার-আশীষ-রায়

 

pratyakhyato-kobita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রত্যাখ্যাত-কবিতা-কুমার-আশীষ-রায়

কিছু হেঁয়ালি-সঙ্কেত হাতে আসতেই

গুছিয়ে নিয়ে একমনে পথ চলা

 

হাজার প্রশ্ন ভাসতে ভাসতে গায়ে এসে লাগে

সমস্যা সমুদ্রে পাড়ি জমাতে ব্যস্ত থাকায়

ভাবনা চিন্তাগুলো হারিয়ে যায়......

এখন শূন্য মনে চিন্তার ঢেউ উঠতেই ভুলে গেছে

 

নিরাসক্ত ভঙ্গিতে এগিয়ে চলা

সজাগ, শিক্ষিত দৃষ্টি পাশে থাকলে

খুব কাজে লাগে

 

ইচ্ছার দরজা থেকে প্রত্যাখ্যাত হলে

আর কিছুই করার থাকে না

নির্মম উপেক্ষাও সুদূর পরাহত ------

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে  ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বই পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।