Advt

Advt

dip-jale-tulsi-talay-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কবিতা-মনীষা-কর-বাগচী

dip-jale-tulsi-talay-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কবিতা-মনীষা-কর-বাগচী

সাগর মন্থন করে অমৃত বের করেছি,

রেখেছি কলসি ভরে।

স্বপ্নেও ভাবিনি অমৃতও বিষ হতে পারে!

পাহাড় ভাঙো, নদী ডিঙাও,

নিংড়ে দাও এক এক বিন্দু রক্ত;

চাঁদ উঠবে বুঝি আকাশে?

ভুল,সবই ভুল!

পূর্ণিমা রাতেও হারিয়ে যায় শশী,

ভরা ধানে যেমন পড়ে শিলা।

অথৈ জলে ডুবে যায় আশাতরী,

জল সেচন করারও থাকে না কিছু।

তবু মানুষ হাসিমুখে কাঁদতে শেখে,

দীপ জ্বালে তুলসী তলায়—

মঙ্গল প্রার্থনায় কাটিয়ে দেয় গোটা জীবন,

না করে পারে না যে!

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান। 

dip-jale-tulsi-talay-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কবিতা-মনীষা-কর-বাগচী