Advt

Advt

sara-dewa-kabita-poem-poetry-by-dr.prakash-adhikari-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সাড়া-দেয়া-কবিতা-ড.প্রকাশ-অধিকারী

 

sara-dewa-kabita-poem-poetry-by-dr.prakash-adhikari-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সাড়া-দেয়া-কবিতা-ড.প্রকাশ-অধিকারী

আমরা অন্যের কথায় সাড়া দিই

দুই ভাবে। সন্মতি জানিয়ে, নয়তো

বিরোধিতা করে।

 

অন্য আর একটি পথও খোলা

আছে,সেটি নীরব থেকে। সেও

দুই ভাবে।

 

নীরবতার দুইটি ভাষা আছে। নীরবতা

প্রচ্ছন্নতার ভাষা। প্রচ্ছন্ন সন্মতি,নয়

প্রচ্ছন্ন বিরোধী...

 

যে যেমন বোঝে। একে চালাকির

ভাষা বলা যেতেও পারে। তবে

ঝুঁকি আছে।

 

পুনশ্চ,সবাই সাড়া দিচ্ছে। কখনো

ধনাত্মক ভাবে, কখনও ঋণাত্মক ভাবে

সারা জীবনে।

 

সাড়া না দিয়ে কোথায় যাবে?

সাড়া দেয়াটাই যে প্রাণের লক্ষণ

এই ভবে!

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 


জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members:  Bangadesh, Bhutan, Nepal & Maldives"  (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।