Advt

Advt

nisangata-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নিঃসঙ্গতা-কবিতা-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

nisangata-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নিঃসঙ্গতা-কবিতা-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

 ভয় হয়,খুব ভয় হয়,একা হয়ে যাবার ভয় ,

নিজের মনকে বোঝাই,ভগবান থাকতে একা কেউ নয় ।

এটা হয়তো বয়স বাড়ার লক্ষণ,হয়তো রক্তের জোর কমার ,

তাই রাতদিন খুঁজি,একজন মানুষ মনের কথা বলবার।

অযথা করি ঝগড়া,অকারণে করি রাগ ,

আসলে মনে মনে চাই কারুর অনুরাগ ।

থাকুক কারুর চোখ রাঙানি,থাকুক বাধার পাহাড় ,

কথায় কথায় উঠুক কেঁপে আমার ঘর দুয়ার ।

মুঠোফোনে দিনরাত ভুলে থাকার অভিনয় __

অনেক মানুষ থাকলেও কেউ কারুর নয় ।

সময়ের তালে তালে কাটছে তো কাল

দিব্যি রাত কেটে হচ্ছে নতুন সকাল ।

ছেলেমেয়ে বড় হয়েছে,তাদের জগৎ ভিন্ন ,

যোগাযোগ কোথাও ক্ষীণ,কোথাও হয়েছে ছিন্ন ।

গর্বিত বাবা - মা,প্রতিষ্ঠিত সব ছেলেমেয়ে

থাকে দূর শহরে,পাই না কাছে সময়ে ।

একা,বড় একা,শিখিনী একক বাঁচার বন্দী ,

নিজের স্বপ্নের জালে নিজেই হয়েছি বন্দী ।

সর্বদা মনে হয়,বাঁধন ছেঁড়ার ভয় ,

তাই বলি বন্ধু,অযথা সময় নষ্ট নয় ।

সবার সাথে মিলেমিশে চলি একসাথে

সবাইকে আপন করে ধরি হাতে হাতে ।

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

লেখিকার পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।