ভুল
গুলো বিঁধছে,সূচের মতো -
অনবরত
-
বড্ড
যন্ত্রণা।
না, এদের সঙ্গে রাখা
যায়না ।
একটা
নয় দুটো নয় অনেক ভুল,
শোধরাতে
হবে,নিয়ে যেতে হবে সেখানে -
শুরু
হয়েছিল যেখানে,
পুঁতে
ফেলে আসতে হবে ওখানে।
তাহলেই
শুধরে যাবে সব -
থাকবে
না কোনও আফসোস।
শত
চেষ্টা সবই সার -
ওখানে
নাকি ফেরা যায় না আর।
অবশেষে,ভুলেই ভরে রইলো
জীবন -
ভুল
গুলো সব শিক্ষক এখন।
প্রতিনিয়ত
ভরে রাখে নতুন শিক্ষায়,
ভুলের
মাশুল গুণে, এভাবেও বেঁচে থাকতে হয়।
লেখিকার পরিচিতি -
দীপাঞ্জনা চক্রবর্তীর জন্ম পশ্চিমবঙ্গের
কোচবিহার জেলায় । স্নাতক । একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা
করেছেন। শিল্প,সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ছোটবেলা
থেকেই যুক্ত। বর্তমানে কলকাতাতে থাকেন। গান করতে,কবিতা লিখতে এবং
পড়তে ভালবাসেন।
.jpg)