এক গাল হাসির অন্তরালে,
দুঃখ
গুলো লুকিয়ে মানুষ চলছে -
কাউকে
কিছু না বলে।
ভালো
নেই কেউ,মন বলছে।
দুশ্চিন্তার
পাহাড় রেখেছে ঘিরে,
টিকে
থাকার অসম লড়াইটা বার বার আসছে ফিরে।
কেউ
হারিয়েছে রুজি- রোজগার -
কেউ
ঋণের দায়ে জেরবার।
কারোর
বা চলে গেছে প্রিয়জন,
কারোর
শরীরে রোগের আক্রমণ।
যন্ত্রণার
বোঝা নিয়ে মাথায়,
ঘাড়
নেড়ে ভালো আছি বলে যায়।
ভালো
নেই কেউ, সুখ পুড়ে ছারখার।
কারোর
দুঃখ কেউ ভাগ করে না আর।
দুঃখ
গুলো বেরোতে পারে না, জমাট বেঁধে যায়,
একদিন
সব জমাট গুলো তার সীমা ছাড়ায়-
ঘিরে
আসে অন্ধকার -
ভেসে
যায় কত সংসার।
উৎসব
আসে উৎসব যায় -
শুধু
রয়ে যায় ভালো থাকার অভিনয়।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
দীপাঞ্জনা চক্রবর্তীর জন্ম পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় । স্নাতক । একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। শিল্প,সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ছোটবেলা থেকেই যুক্ত। বর্তমানে কলকাতাতে থাকেন। গান করতে,কবিতা লিখতে এবং পড়তে ভালবাসেন।
.jpg)