কলমের
সাত রঙ পত্রিকার আগস্ট মাসের সাহিত্যসভা
অনুপ কুমার দাস
(নিজস্ব সংবাদদাতা)
গত রবিবার ১৬ই আগস্ট,দিল্লির
চিত্তরঞ্জন পার্কের শিব মন্দির কালী বাড়ির বিবেকানন্দ সেন্টেনারি গ্রন্থাগার ভবনে
কলমের সাত রঙ পত্রিকার সাহিত্যসভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চিত্তরঞ্জন পার্ক কালীমন্দির সোসাইটির সাধারণ সম্পাদক ড. শীর্ষেন্দু মুখার্জী,লাইব্রেরির কনভেনর শ্রী শান্তনু গাঙ্গুলী, কলমের সাত
রঙ পত্রিকার সম্পাদক,সহ-সম্পাদক,অন্যান্য
লেখক-লেখিকা, কবি এবং সাহিত্য অনুরাগীরা।
অনুষ্ঠানে তাঁরা তাঁদের স্বরচিত মৌলিক রচনা,গল্প,কবিতা ইত্যাদি উপস্থাপনা করেন। এদিনের সভায় চা ও জলযোগের ব্যবস্থাও
ছিল।
এই সাহিত্যসভা প্রত্যেক মাসের একটি রবিবারে অনুষ্ঠিত হয়।
এই সভায় দিল্লির বিশিষ্ট লেখক-লেখিকা,কবি ও সাহিত্য অনুরাগীরা উপস্থিত থাকেন। এই
সভায় যে কেউ অংশ গ্রহণ করতে পারেন।
.jpg)


.jpeg)
.jpeg)