Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-113th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

ধারাবাহিক  উপন্যাস প্রতি বৃহস্পতিবার ।

iha-kanch-nagari-story-upanyas-galpo-113th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

পর্ব – ১১৩

ater I am shown

The erased metropolis reassembled

On sampans, frighted each

With toddlers,holy dolls,dead ancestors.

আস্তে আস্তে শীত তার তীব্র কামড় সরিয়ে নিচ্ছে;রাজধানীর  জনজীবন শীত ঘুম থেকে জেগে উঠছে। আর এই  শীত ঘুম থেকে সরে এসে প্রথমেই  যে উৎসবের আনন্দ,সেটা হল জাড্যপহারিণী দেবী সরস্বতীর  আরাধনা। বাভ্রবিদের ক্যাম্পাসে দেবী আরাধনা বেশ জম্পেশ  করেই হয়। আবাসিক বাঙালি রাই এই পুজোর আয়োজন  করে আসছে এবং বাঙালি,অবাঙালি নির্বিশেষে সবাই  এই  আনন্দে মেতে। আর বাভ্রবির  এটাও খুব ভাল  লাগে যখন দেখে এই  পুজোয় অনাবিল  আনন্দ  নিয়ে জয়েন করে বাঙালি মুসলিম এবং ক্রিশ্চিয়ান রাও।সরস্বতী নদীর তীরেই একদিন বেদের মতো গ্রন্থ রচিত হয়েছিল--একটি নদীর দেবী হয়ে ওঠার কাহিনী  বাভ্রবিকে ভীষণ ভাবে মুগ্ধ  করে।

তখন গভীর রাত। সরস্বতী পুজোর সাংস্কৃতিক  অনুষ্ঠান  চলছে--বাভ্রবি বেরিয়ে এলো।যুধাজিত  তখনও  কলিগ,বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে--রঞ্জা বউদির অনুষ্ঠান  রয়েছে--ব্যস্ত। রূপালী আসেনি। সপ্তর্ষির  সাথে শর্মিলা লেপটে আছে--। বাভ্রবির  মুঠোফোন বেজে উঠতেই  বাভ্রবি বাইরে বেরিয়ে এলো। লাজবন্তীর  ফোন--মাইকে তখন ঘোষিকার ঘোষণা--"আমাদের  পরবর্তী অনুষ্ঠান  গীতি আলেখ্য--পরিচালনায় আমাদের  সবার  প্রিয় রঞ্জাবতী ম্যাডাম--রঞ্জা বৌদি--

বাভ্রবি  আরেকটু দূরে সরে গিয়ে ফোন তুলল

--"হাই !"

--"আন্টি,লাজো হিয়ার--"

--"হাঁ বেটা বলো--এভরিথিং ইজ অলরাইট?"

--"ইয়েস আন্টি--আজ মেরি মাম্মি পাপা,ভী ঘর বাপস আ গয়ে--।দে হেভ আন্ডারস্টুড দেয়ার মিসটেক ।আউর এক মুচলেকা ভি দে দিয়া।"

--"গুড!আউর দীপক?"

ওপাশ  থেকে মৃদু হাসি এবং একটি লম্বা নিঃশ্বাস--

--"আন্টি,ও দোনো জেল মেঁ হ্যাঁয়--!"

--"ভেরি গুড।"এক মুহূর্ত  নীরব। তারপর  লাজবন্তীর  গলা

--"আন্টি,আপলোগো কে লিয়ে  মেরি জিন্দেগী বাঁচ গয়ি।আগর আপলোগ না হোতে--"

বাভ্রবি ওর কথা শেষ না হতেই  বলল

--"না,লাজবন্তী,তুম খুদ কি লড়াই  খুদ হি লড়ে থে--হম তো ব্যস সাহারা দে রহি থি--"

--"আন্টি  অব মেঁ ফোন রাখতি হুঁ--।গুড নাইট। "

--"গুড নাইট  বেটা--"

জয়সলমীরের  সেই  রাত।ডিনারের  পর খোলা প্রাঙ্গণ  পেরিয়ে নিজেদের কটেজে ফিরে যেতে  মরুভূমির আকাশে অলৌকিক  চাঁদ,জোছনা এবং তারাদের  অভূতপূর্ব  কম্বিনেশন দেখে ওরা তিনজনই  থমকে দাঁড়িয়েছিল। ঠাণ্ডার  দাপট,হাওয়ার জোর ও তখন বেড়েছে শুকনো বালুরাশির উপর দিয়ে হাওয়া বয়ে  চলেছে আর বালুকণা গুলি কেমন ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছিল--আষ্টেপৃষ্ঠে শাল মুড়ি দিয়ে ওরা তিনজন নির্বাক  দাঁড়িয়েছিল। রূপালীর  মুখটা এক অনাবিল  আনন্দের  আতিশয্যে ভরে উঠছিল।

--"বৌদি,তোমাদের  জন্য  আবার  আমি নিজেকে ফিরে পাচ্ছি--আমি তো ভেবেছিলাম  আমার জীবন শেষ ই হয়ে গেছে।মিছেমিছি এই  জীবনের  বোঝা কেন বয়ে বেড়াই--।কিন্তু  আজ মনে হচ্ছে জীবন টা খুব বড়,খুব মূল্যবান--সেখানে সপ্তর্ষির  থাকা না থাকা -কোনও টাই ম্যাটার করে না--"

রঞ্জাবতী আর বাভ্রবি কোনও  কথা না বলে রূপালীর  হাত ধরে আস্তে আস্তে কটেজের দরজায়।তালা খুলে ভেতরে ঢুকে হিটারের  পাশে চেয়ারে বসে বাভ্রবি বলল

--"ঘরটা বেশ ওয়ার্ম।"

--"একটু আগেই  আমরা কেমন খোলা জায়গায় বসেছিলাম, আর দ্যাখো,হঠাৎই  এমন ঠাণ্ডা--"

রূপালী হাত গরম করতে করতে বলল।

রঞ্জাবতী গায়ের চাদর টা খুলে ওয়ারড্রোবে রাখতে রাখতে বললেন

--"হ্যাঁরে,মরুভূমি এরকমই--দারুণ,না?"

ওরা গল্প  করতে করতে নাইট ড্রেস পরার কথা ভাবছিল,এমন সময় কটেজের দরজায় টোকা পড়ল।

--:"কৌন--"

বাইরে থেকে চাপা গলায় জবাব  এলো

--"আন্টি,মেঁ,হুঁ-'লাজবন্তী--"

বাভ্রবি দরজা খুলে দিতেই  এক ঝলক  ঠাণ্ডা হাওয়ার  সাথে ভারী শাআন্টি,়ি দিয়ে লাজবন্তী ঘরে ঢুকেই  দরজা বন্ধ  করে দিল।

--"আন্টি,আপনাদের  হেল্প  চাই--আমার  কাহানী বলতে চাই আপনাদের। "

লাজবন্তীকে কেমন অস্থির  লাগছিল।

বাভ্রবি ওকে বসিয়ে নিজেরাও হীটারের  পাশে বসল--।লাজবন্তীর  কাহানী শুনতে শুনতে ওরা তিনজনই  কেমন এক রূপকথার  জগতে হারিয়ে যাচ্ছিল--আর বাভ্রবির  কেবলই মনে হচ্ছিল

--"ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। "

-আন্টি,আমার যে বচপনে বিয়ে হয়ে গিয়েছিল,আমার  তা জানা ছিল না।আমি জয়পুরে কলেজে পড়ছি--দারুণ  রেজাল্ট  করছি,ডিবেট,করে বেড়াচ্ছি চাইল্ড  ম্যারেজ এর বিরুদ্ধে--হঠাৎই  আমার  ক্রিসমাস  ভেকেশনের দুদিন আগে আমার  মা হোস্টেলে আমাকে নিতে  এসে বলল

--"লাজো,তোর সামান প্যাক করে রাখ, আউর হো সকে তো জ্যাদা সামান  প্যাক কর লেনা।"

 

--"আচানক?"

বাপু জি জোর দিয়ে বলল

--"আচানক নেঁহি--তেরা ভেকেশন স্টার্ট  হো রহা হ্যাঁয়,মেঁ ভী বহুত  দিন সে বাপু সে মিলা নেঁহি--তো হম সব বলল—বার তেরা দাদাজি কে পাস ভী যায়েঙ্গে।"লাজবন্তী একটু চুপ করে থেকে বলল--"দাদাজি পাশের গাঁও এ থাকেন। আমার  চাচা,চাচী ভী উধার হি হ্যাঁয়।--আমি একা একাই  হোস্টেল  থেকে ভেকেশনে বাড়ি যাই,এবার  মাম্মি পাপা দোনো লেনে আয়া,ফির ভী মুঝে কোই শখ নেঁহি হুয়া--।আমি খুশি খুশি এলাম এবং তারপর  দাদাজির ওখানে বেড়াতে গিয়ে দীপকের সঙ্গে দেখা--"

--"দীপক?"

লাজবন্তী তেতো সুরে বলেছিল

--"মেরা মরদ--যিসকে সাথ বচপন মেঁ মেরি শাদী হুয়ি থী--"

ওরা স্তম্ভিত।  বাইরে একটি ময়ূর হঠাৎই  ডেকে উঠল---

ক্রমশ …………

১১৪তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –        

জন্ম-কলকাতায়  আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা 

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)