প্রেম
শব্দটির মধ্যে একটি অদ্ভুত রহস্য আছে
উল্টে
পাল্টে দেখি বারবার
কতোবার
ভাঙি কতোবার গড়ি
হদিস
পাইনা তবু !
এলো
গেলো অনন্ত আশা
কেউ
ছুঁয়ে যায়
কেউ
ছিঁড়ে যায়
ভেঙ্গে
যায় কেউ
প্রেম
প্রেম খেলায় মত্ত দুনিয়া
বোঝে
না উত্তাল ঢেউ।।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত।
এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।
.jpg)