Advt

Advt

Nadimatrik-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নদীমাতৃক-কবিতা-ড.প্রকাশ-অধিকারী

Nadimatrik-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নদীমাতৃক-কবিতা-ড.প্রকাশ-অধিকারী
 

নদীগুলো আছে বলেই

আমাদের স্বদেশ-ভূমি বাসযোগ্য

মনে হয়। শুধু

নদী বলি কেন?

নদও আছে স্বমহিমায়!

 

কী এক গভীর

আস্থায়, অনুভবে, ভালোবাসায়

আমাদের অন্তরের আহুতি মন্ত্র

উচ্চারিত হয়--

গঙ্গে চ যমুনে-চৈব

গোদাবরী সরস্বতী নর্মদে

সিন্ধু কাবেরী...

 

আমাদের সভ্যতা ইতিহাস

ঐতিহ্য ভেসে যায়--

প্রেমময় শান্তি চেতনায়!

 

আশাবরী সুর দ্যোতনায়...

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 


জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members:  Bangadesh, Bhutan, Nepal & Maldives"  (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।