টিপটিপ ঝিমঝিম,
বৃষ্টি
পড়ছে,
আকাশের
কালো রঙ ,
মেঘ
ভারি ডাকছে।
ঝিরিঝিরি
গুঁড়িগুঁড়ি
বৃষ্টি
চলছে,
বিদ্যুৎ
চমকায়,সাথে
ঝড়ো
হাওয়া বইছে ।
ঝমঝম
রমরম
বৃষ্টি
হচ্ছে,
একটানা
বৃষ্টিতে
জল
রাস্তায় জমেছে।
বৃষ্টি
শেষে আকাশেতে,
মেঘেরা
সবে সরেছে,
জল
ভরা ডোবাতে
ব্যাঙেদের
ডাকা শুরু হয়েছে।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
লেখালেখির শখ ছোটবেলা থেকেই। কর্মসূত্রে সাড়ে ছয় বছর দিল্লীতে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আবার দিল্লীতে অবস্থান। কেন্দ্রীয় সরকারের একটি অফিসে আধিকারিক পদে কর্মরত। অন্যান্য কাজের পর মানসিক আনন্দ পেতেই বই পড়া ও লেখালেখির চর্চা। ছোটবড় বিভিন্ন পত্রিকায় লেখা লিখে থাকেন।আকাশবাণীতে সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। বিশেষ আগ্রহ- পরিবেশ, বিজ্ঞান মনস্কতার প্রসার এবং সামাজিক সম্পর্ক ।
.jpg)