Advt

Advt

vadrolok-poem-poetry-kabita-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online--e-magazine-ভদ্রলোক-কবিতা-পার্থ-ভট্টাচার্য

vadrolok-poem-poetry-kabita-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online--e-magazine-ভদ্রলোক-কবিতা-পার্থ-ভট্টাচার্য
 

আজ আমি একটা ছবি আঁকব

না না নদী গাছ ফুল আকাশ পাহাড় নয়

সেখানে থাকবে শুধু মানুষ

দু পেয়ে ঈশ্বর সৃষ্ট এক বিশেষ জন্তু

আমি থাকব? প্রশ্ন করলো নীরু

না তুমি থাকবে না,সবসময় সব কাজে

তোমাকে নিয়ে চলতে হবে কেন

কিন্তু আগুন সাক্ষী রেখে নিয়েছিল যে শপথ

ও রকম সবাই করে

সব কাজে তোমায় কেন ডাকব

কেন নয় ? তুমি তো ভদ্রলোক ?

ভদ্রলোকের এক কথা এটাই তো জানতাম

ওসব ভুলে যাও এখন সে ভদ্রলোক মরে গেছে

কাজেই তুমি এবার কেটে পড়

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।