তুমি
বীর পরিত্রাতা মুক্তিদাতা কোনটা বলব
তুমি
সব কিছুর মিশ্রণ এক মহাপুরুষ
তাই
সব নামেই তোমায় করি সম্বোধন
এক
নতুন যুগের আলোকবর্তিকা করেছিল বহন
সে
আলোয় আমাদের ভাঙিয়ে ছিল ঘুম
আঘাতের
ঘৃণ্য প্রকাশ নোংরা সমাজের রূপ
জানতে
না,জানতে কিন্তু পিছু হটে পালাওনি
বীরত্ব
শৌর্য সূর্য সমান তেজ
মাথা
নত হয়ে যায় ধরে রাখতে কতটা সক্ষম আমরা
ধরে
রাখতে হবে যে কোন মূল্যে।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।
