Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-104th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

ধারাবাহিক  উপন্যাস প্রতি বৃহস্পতিবার।

iha-kanch-nagari-story-upanyas-galpo-104th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

পর্ব – ১০৪

Again, last night  I dreamed the dream  called  Laundry.

In it ,the sheets and towels of life we were going  to share,

The milk -stiff,the shroud,each rag to be ever

Trampled or soiled,bled on or groped for blindly--

রাতের আকাশে একফালি চাঁদ। সমস্ত  দিনের  জঞ্জাল  একপাশে সরিয়ে রেখে বাভ্রবি খোলা টেরেসে চেয়ার পেতে --। একাকী চাঁদ,তারামণ্ডল ছুঁই  ছুঁই  চাঁদ  একলা পথ হেঁটে চলেছে। বাভ্রবির  মনে কিছুটা দুঃখ,কিছুটা উত্তাপ, কিছুটা অভিমান,কিছুটা কৌতূহল। চাঁদের সাথে সাথে হাঁটছিল  বাভ্রবি।

অন্তর্বর্তী বিরতির পর তোমার কিরণমালা

এসো,চাঁদ তোমায় আমার  নিঃসঙ্গতার কথা বলি

আমিও তোমার  মত হাঁটছি এতোটা পথ

জেগে আছি,কিছু প্রশ্ন চিহ্নের মুখোমুখি।

অমিত সিংভী আর রঞ্জাবতী পাশাপাশি লবি পেরিয়ে,লিভিং,রুমে-ছ ফুটের ও বেশী দীর্ঘ, ছিপছিপে,ফ্রেঞ্চ  বিয়ার্ড ,তীব্র  ধারালো চোখের দৃষ্টি চশমার  কাঁচ ভেদ করেও যেন সরাসরি বিঁধছিল।

রঞ্জাবতী প্রথমেই  বলল

--"হাই ,এভরিবডি,হি,ইজ অমিত,অমিত সিংভী--"

অমিত দুটি হাত জোড় করে নমস্কার  করে বলল

--"হাই, নমস্তে!"

রঞ্জাবতী বাভ্রবির  দিকে তাকিয়ে বলল

--"সি ইজ-"

--"বাভ্রবি।" একটু হেসে,জবাব  দিল অমিত।

বাভ্রবি হাত তুলে নমস্কার  করে একটু হাসল।

প্রাকৃত আর প্রকৃতি এগিয়ে এসে বলল

--"হাই,থ্যাংকস এ লট --"

--"ফর?"কৌতুকের চোখে দুজনের  মুখের দিকে তাকিয়ে অমিত  জিজ্ঞেস  করল।

প্রাকৃত  টেবিল  থেকে অমিতের  করা ম্যাগাজিনটা হাতে নিয়ে বলল

--"ফর দিস।"

অমিত হেসে,যুধাজিত  আর সুজয়ের দিকে তাকিয়ে বলল--"আপনারা খুব ভাগ্যবান  স্বামী। বোথ অফ ইউ হ্যাভ গট এমেজিং লাইফ পার্টনারস।""

সুজয় আর যুধাজিত  ফিকে হেসে বলল

--"ইয়েস,ইয়েস ওফকোর্স।"

সুজয় দা রঞ্জাবতীর  দিকে তাকিয়ে বললেন

--"আমরা আমাদের  স্ত্রীদের যথার্থ  লিবার্টি দিয়েছি, মিঃ,সিংভী। তাই,তারা সমাজের  কাজ করতে পারছেন।"

অমিত সিংভী হেসে বলল

--"স্যরি স্যার--আই ডোন্ট এগ্রি উইথ ইউ। লিবার্টি দেবার  মালিক হাজব্যান্ড  রা নন।ইট ইজ দেয়ার বার্থ রাইট।"

সুজয় দা আর যুধাজিত  একে অন্যের  মুখের দিকে তাকিয়ে--হয়ত জবাব  খুঁজছিল--।

প্রাকৃত  আর প্রকৃতি ম্যাগাজিন  টা হাতে নিয়ে বাভ্রবির  দুপাশে দুজন দাঁড়িয়ে বলল

--"মিঃ সিংভী,মম কে,সাথ হম দোনো কি এক ফটো,হো যায়?"

অমিত  হেসে ওর ক্যামেরা হাতে নিয়ে বলল

--"হোয়াই  নট?"তারপর দু তিনটে শট নিয়ে বলল

--"কাম,আই উইল  টেক ইয়োর ইন্টার্ভিউ--"

--"ইয়ে--"প্রাকৃত আর প্রকৃতি দুজনে বেজায় উল্লসিত।

--"গাইস,ইউ টেল মি,হোয়াট ইজ ভেরি স্পেশাল এবাউট ইয়োর মম--"

রঞ্জাবতী কফির ট্রে,হাতে সেন্টার  টেবিলে কফি রেখে বললেন

--"ভেরি গুড কোয়েশ্চন--"

প্রকৃতি প্রথমে বলল

--"আওয়ার মম ইজ নট ওনলি এ মম,বাট আওয়ার ফ্রেন্ড। উই শেয়ার  এভরিথিং উইথ হার।"

প্রাকৃত আরেক টু যোগ করে বলল

--"আওয়ার  মম ইজ বেষ্ট মম, বিকস সি অলওয়েজ রেসপেক্টস আওয়ার চয়েস,আওয়ার ড্রিমস।সি নেভার ইমপোজস হার উইস ওন আস।

আমাদের  মা,আমাদের  কে নিজের মত করে চলতে ইনস্পায়ার করেন।"

বাভ্রবির  মন যেমন কানায় কানায় ভরে উঠেছিল, তেমনই  একটি শঙ্কা,অজানা শঙ্কায় বুকের ভেতর টা কেঁপে ও উঠছিল--যদি--

হঠাৎই  টেরেসের,আলো জ্বলে উঠল।তীব্র  আলো চোখে পড়তেই  ঘাড় ঘুরিয়ে দেখল নাইট ড্রেস পরে যুধাজিত। যুধাজিতের ঘুমভাঙ্গা চোখে বিরক্তির  রেখা --দূর,থেকেও  নজরে পড়ল বাভ্রবির।

আস্তে বলল

--"তুমি?তুমি তো ঘুমচ্ছিলে--"

তীব্র  বিদ্রূপের সুরে যুধাজিত

--"তা,তোমার  ও তো এখন ঘুমোবারই কথা--রাত দুটো বাজে!এতো রাতে টেরেসে--"

দীর্ঘশ্বাস  ফেলে বাভ্রবি জবাব  দিল

--"তুমি যাও,আমি আসছি--"

--"এতো রাত পর্যন্ত  বসে বসে করছিলে টা কি?"

--"চাঁদের সঙ্গে কথা বলছিলাম। "

যুধাজিত  টেরেসের দরজা দিয়ে বেরিয়ে আলো নিভিয়ে যেতে যেতে বলল

--"ডিসগাষ্টিং!"

বাভ্রবি উঠে দাঁড়াল। চাঁদ তখন অনেকটা পথ হেঁটে চলে গেছে আকাশের শেষ সীমায়--।তারাদের আলো জ্বলজ্বল  করছে--। আবার  ও অমিত  সিংভির উজ্জ্বল  দুটি চোখ মনে পড়ে গেল বাভ্রবির--।

--"ম্যাডাম, আই ওয়ান্ট  টু ওয়ার্ক  উইথ ইউ ।উই উইল ওয়ার্ক টুগেদার ফর আওয়ার আন্ডার প্রিভিলেজড,আন প্রিভিলেজড  পিপলস, উই  উইল  ওয়ার্ক  ফর দ্য মাস--"

বাভ্রবি ভেতর থেকে টেরেসের  দরজা বন্ধ  করে শোবার  ঘরে ঢুকল--হালকা নীল আলোয় ত্রিযামা রাত ঘুমোচ্ছে—

ক্রমশ …………

১০৫তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –        

জন্ম-কলকাতায় আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)