Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-102nd-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

ধারাবাহিক  উপন্যাস প্রতি বৃহস্পতিবার ।

iha-kanch-nagari-story-upanyas-galpo-102nd-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

পর্ব – ১০২

into that rushing beast of the night,

sucked up by that great dragon,to split

from my life with no flag,

no belly

no cry-

নভেম্বরের  মিষ্টি রোদ--বাগান-বিলাসের আবীর রং নিয়ে খেলছে দুটি ব্যাবলার। কিছুক্ষণ  আগেই  খাওয়া দাওয়া শেষ হয়েছে। প্রকৃতি আর প্রাকৃত  লনে ব্যাডমিন্টনের নেট লাগাচ্ছে--সুজয় দা আর যুধাজিত যথারীতি সোফায় বসে সিগারেট পান করতে করতে আড্ডা জমিয়েছে। বাভ্রবি রান্নাঘর গুছিয়ে,রাখতে রঞ্জা-বৌদিকে সাহায্য  করছিল। সারাদিনের  কাজের মেয়েকে রঞ্জাবতী এবার সারভেন্ট কোয়ার্টারে গিয়ে রেস্ট  নিতে বলল।

--"আচ্ছা বৌদি,এই সারভেন্ট কোয়ার্টার  নামটা কি কোলোনিয়াল,নয়?"

রঞ্জা-বউদি একটি পোর্সেলিনের ডিস কাঁচের  আলমারিতে,তুলে রাখতে রাখতে বললেন

--"অবশ্যই। "

-"তুলে দেওয়া উচিত। "

রঞ্জা-বউদি হেসে বললেন--"কিন্তু  বাবি,এই  লোকগুলো যাবে কোথায়,বিনে ভাড়ায় দিল্লির  মত জায়গায় থাকতে পারছে--এটাই  যে ওদের কাছে অনেক পাওয়া রে--"

বাভ্রবি একটি কাঁচের  গ্লাস ডিস ওয়াইপার দিয়ে মুছে রঞ্জা-বউদির  হাতে তুলে দিতে দিতে বলল

--"কিন্তু এর বিনিময়ে যে এরা বন্ডেড লেবার এর মত খাটুনি খাটে বৌদি। তুমি না হয় এদের প্রতি সফট হয়ে,ওকে এখন ছুটি দিলে--কিন্তু  অনেকেই  তো --"রঞ্জা-বউদি,বাভ্রবির  মুখের কথা কেড়ে নিয়ে বললেন

--"একদম ঠিক বলেছিস বাবি। আমাদের দেশে যারা লোকের বাড়ি বাড়ি মেড সার্ভেন্টের,কাজ করে তাদের কোনও  ইউনিয়ন নেই,এরা আন-অরগ্যানাইজড লেবার  সেক্টরের  আওতায় পড়ে--।এরা কত মাইনে পাবে,কতদিন সবেতন ছুটি পাবে,কত ঘণ্টা কাজ করবে,উইদাউট নোটিশ এদের ছাড়ানো যাবে কিনা--সবই নির্ভর  করছে যার আন্ডারে ওরা কাজ করছে,তার বা তাদের মেজাজ  মর্জির উপর।"

রঞ্জাবতীর  কিচেন গোছানো হয়ে গিয়েছিল--এবার  দুজনে আস্তে আস্তে বসবার  ঘরে ঢুকে সোফায় বসতে বসতে বলল

--"তোমাদের কি নিয়ে এতো ডিসকাশন চলছে?"

যুধাজিত  সিগারেট  এর শেষ হয়ে যাওয়া টুকরো ছাই দানিতে গুঁজে দিয়ে বলল

--"এই  ডিপার্টমেন্ট,দেশ,দেশের পলিটিক্স--"রঞ্জা-বউদি মৃদু হেসে বললেন

--"আর ডিপার্টমেন্টাল পলিটিক্স নয়?"

যুধাজিত  ঘাড় চুলকে মৃদু হেসে বলল

--"বউদি--সে তো আছেই--"

--:হুঁ।"

প্রকৃতি আর প্রাকৃত  লন থেকে লিভিং রুমে আসতেই  রঞ্জাবতী ওদের কে সোফায় নিজের পাশে বসতে বলেই মৃদু হেসে বললেন

--"আমি বাবিকে বলেছিলাম  যে আমার আজ একটা সারপ্রাইজ  দেবার আছে।তোমরা বোধহয় সে কথাটা বেমালুম ভুলে গিয়েছো।"

প্রকৃতি আর প্রাকৃত  হই হই করে বলে উঠল

--"আরে,মম তো বলে নি।বলো জেম্মা,কি সারপ্রাইজ  দেবে? উই  আর ওয়েটিং--"

বাভ্রবি হেসে বলল--"আরে তাই তো।বৌদি বলেছিলে বটে। আমার  মাথা থেকে একদম বেরিয়ে গেছে।"

যুধাজিত  আর সুজয় দা একসাথে বলে উঠল

--"হ্যাঁ,হ্যাঁ,আমরা উদগ্রীব  হয়ে আছি--।"

রঞ্জাবতী দাঁড়িয়ে বললেন

--"লেডিস  এন্ড জেন্টলমেন,আমি আপনাদের  সবাই কে একবার উঠে দাঁড়াতে অনুরোধ,করছি।"

সবাই  এ ওর মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়াল ।

রঞ্জাবতী এবার পাশের ম্যাগাজিনের  তাক থেকে একটি ছোট ইংরেজি বুকলেট তুলে নিয়ে প্রচ্ছদ  কাভার  টা মেলে ধরলেন--

সবাই  ঝুঁকে পড়তে বাভ্রবিও কাছাকাছি।--পুরো কভারপেজ জুড়ে বাভ্রবির  মুখ--ক্যাপশন

--big salute  to our brave journalist!

বাভ্রবি স্খলিত কণ্ঠে

--"এটা কি --বৌদি--কেন--"

প্রকৃতি আর প্রাকৃত  আনন্দে চেঁচিয়ে উঠল

--"ইয়া!ইটস আওয়ার মম!উই আর সো----প্রাউড!"

যুধাজিত  আর সুজয় দা উদাসীন  সুরে

--"হঠাৎ -এই  কাগজ--"

যুধাজিত  রঞ্জাবতীর  দিকে তাকিয়ে বলল

--"বৌদি,ব্যাপার  টা একটু খোলসা করে বলবেন কি?"

প্রাকৃত  আর প্রকৃতি বাভ্রবি আর রঞ্জাবতীকে একসাথে জড়িয়ে ধরল।

--"উই  আর প্রাউড অব ইউ মম এন্ড  জেম্মা।"

বাভ্রবি একটু উত্তেজিত  সুরেই  বলল

--"কিন্তু  আমি কি এমন করেছি--আর কেন ই বা কেউ  আমাকে নিয়ে--"

রঞ্জাবতী এবার  সবাই  কে বসতে বলে নিজেও বসে পড়লেন।বাইরে আস্তে আস্তে সূর্যের  আলো গুটিয়ে আসছে,উলের বলের মত--।

রঞ্জাবতী আস্তে আস্তে বললেন

--তোর জন্য  একটি বিশাল  নারী পাচারকারী,ইন্টারন্যাশনাল  দল ধরা পড়েছে রে বাবি।একবার  নয়,দু দুবার।একবার  দিল্লিতে আর একবার  এই  রিসেন্টলি দিল্লি এয়ারপোর্টে। যার শুরুয়াত  একটি বিমানের ভেতর হয়েছিল--।"

বাভ্রবির  মন উড়ে গেল সেদিনের  বিমান যাত্রায়—

ক্রমশ …………

১০৩তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –        

জন্ম-কলকাতায়  আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা 

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)