মাগো,বুক জ্বলে যায়
যখন
টান টান বেয়নেট,সঙ্গিন উঁচু করে
ঘুরে
বেড়ায় মাসল ফুলিয়ে
যখন,শিলচর রেলষ্টেশন এর পাথরে পাথরে
অহংকারী,ঘাতক বুট জুতোর
শব্দ
ঠোক্কর
খেতে খেতে পেরিয়ে যায়
বরাকের
দুধ উথলানো জল
বড়াইলের
নীল চূড়ো
জৈষ্ঠ্যের
আগুন ভাঙ্গা রোদ
একটি
বোন পারুল,আর দশটি ভাই চম্পার
রক্তিম দেহ শুয়ে,থাকে
কৃষ্ণচূড়ার রঙ মেখে
ঈশান
বাংলার নরম কাদামাখা মাটিতে
মাগো,বুক ভরে যায়
যখন
একাদশ
শহীদের হাতের ফেস্টুন তুলে নেয়
হাজারটা
পারুল আর চম্পা
--শহীদ স্মরণে,আপন মরণে
রক্তে
ঋণ শোধ কর--
স্লোগানে
স্লোগানে শহীদবেদী সেজে ওঠে-
মে
ফ্লাওয়ারের লাল চেলি,সন্ধ্যায় হাজারো মশালের কাঁচ
ফুলকি
জ্বলে ওঠে কিশোরীর সাদা কামিজে
রক্তলাল
পাড় শাড়ির জাজিমে--
মাগো,বুক ভেঙ্গে যায়
যখন
গান্ধীবাগের শহীদ স্মৃতি
একলা
পড়ে থাকে সুনসান
উনিশ
চলে গেলে সাদা রজনীগন্ধার মালা
ফেলে
দেয় ভিখন মালি
প্রেমতলার
শহীদবেদীর নীচে ঝাপসা ,
ছানি
পড়া চোখে ডিম আর আলু বেচে সৈয়দআলি
একাদশ
শহীদের চিতাভষ্ম গায়ে মেখে
শ্যাম
সাহেবের পাঠশালায় যায়
শ্মশান,বৈরাগী বাঙালি,
গলায়
ঝুলিয়ে রঙিন ওয়াটার বটল
অয়ে
অজগরকে হটিয়ে ছবি হয়ে বেরিয়ে আসে
এ ফর
আপেল
মে
ফ্লাওয়ার সন্ধ্যায় লালচেলি পরা উনিশ আমার
তবু
প্রতীক্ষায় থাকে----
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি –
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত গ্রন্থ
১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
.jpg)