কাজের
মেয়েটি আমাদের বাড়িটিকে
আপন
করে নিয়েছিল। ঘর
ঝাড়
দিত,ঝাড়পোঁছ করতো,
গোছগাছও
সুচারু রূপে করতো।
কোথায়
কী আছে ওর
নখ-দর্পণে
ছিল। এটুকুই
শুধু
নয়। রান্নাবাড়া,বাসন-মাজা
সবকিছুই
সে একাহাতে সামলাতো!
সমস্ত
বাড়িতেই ওর দৃষ্টিছোঁয়া
লেগে
থাকতো।
তারপরে
একদিন,শেষের সেই
দিনটি
এলো। দিনটি যেন
দীর্ঘায়িত
হয়ে গেল। সকাল
থেকে
সে আপন-ধর্ম
পালন
করে গেল। পালন
করেই
গেল। যখন লগ্ন
সমাগত
হলো,বিষন্নতার আলো
জ্বেলে
বিদায় নিল। মনে হলো--
ঘরের
মেয়ে বুঝি শ্বশুরবাড়ি
চলে
গেল।
সবকিছু
কেমন যেন ফাঁকা,ফাঁকা
হয়ে
গেল, মনে হয়--
এই
আজও...
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members: Bangadesh, Bhutan, Nepal & Maldives" (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।
.jpg)