Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-99th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী

ধারাবাহিক উপন্যাস প্রতি বৃহস্পতিবার ।

iha-kanch-nagari-story-upanyas-galpo-99th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী
পর্ব – ৯৯

Away with themes of war!away with wars itself!

Hence from my shuddering sight to never more return that show of blackened, mutilated corpses!

প্রশান্ত মহাসাগরের উপকূলে কোরাল পাথরের গায়ে হেলান দিয়ে বসেছিল বাভ্রবি। গুঞ্জাও-এর কাছাকাছি লু-সুন পার্কে তখন সন্ধ্যা নামছে। প্রশান্ত মহাসাগরের  ফেনিল ঢেউগুলি বারবার বাভ্রবির  পায়ের কাছে,শাড়ির প্রান্তদেশ ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে--আবার খেলার ছলে কাছে চলে আসছে--। শাড়ির পাড়ের এই জলকেলি দেখতে দেখতে বাভ্রবির  মনে পড়ল শ্যংডং হোটেলের  যুধাজিত  দের গালা ডিনারের রাত।সেদিন  ও শাড়ি পরেছিল বাভ্রবি।কাঁচে ঘেরা ক্যাপসুল লিফট দিয়ে নীচে নাবতেই মুখোমুখি দেখা রোনাল্ডোর  সঙ্গে।

দুজনেই দুজন কে দেখে থমকে দাঁড়াল। রোনাল্ডোর  সঙ্গে একজন মহিলা।স্মার্ট। ফেডেড জিনস,ব্রাইট রেড টপ।

--"হোয়াট অ্যা প্লেসেন্ট সারপ্রাইজ-"

রোনাল্ডোর  মুখে হাসি ছড়িয়ে পড়ল

--"হাই বাবি।তুমি এসেছো,যুধাজিত বলেনি তো!"

বাভ্রবি হেসে বলল

--"নিশ্চয়ই  তোমাদের  বন্ধু,প্রয়োজন মনে করেনি,তাই  বলেনি।"

--যা বলেছো।"

দুজনের  সম্মিলিত  হাসির টুকরো ফোয়ারার  জলে ছিটকে পড়ল।

রোনাল্ডোর  সঙ্গিনী মৃদু হেসে বললেন

--য়ূ আর লুকিং গর্জিয়াস--"

রোনাল্ডো হেসে বলল

--"বাবি,এসো,আলাপ করিয়ে দিই--শি ইজ মিরান্ডা--মাই কলিগ।মিরান্ডা,শি ইজ

--"বাবি--" মিরান্ডা হেসে হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য ।রোনাল্ডো হেসে বলল

--"পুরো নাম--"

--"এটুকুই  থাক রনি। পুরোটা হয়ত মিরান্ডার উচ্চারণ  করতে অসুবিধে হবে।"

তিনজনে গল্প করতে করতে গালা ডিনারের হলের দরজায়। একজন চাইনিজ সুন্দরী নিজস্ব  পোষাকে নাম রেজিস্ট্রি করছিল।যুধাজিত  বাইরে টোকেন সহ বাভ্রবির  জন্য  অপেক্ষায় ছিল।ওরা তিনজন এবং যুধাজিত  একসাথে ভেতরে পা রাখতে রাখতে বাভ্রবি মেয়েটিকে চাইনিজ  স্টাইলে বো করে বলল -

--:য়ূ আর লুকিং ভেরি বিউটিফুল।"

মেয়েটিও পাল্টা বো করে জবাব  দিল

--"থ্যাংকু।য়ূ আর অলসো লুকিং গ্রেট উইথ শাড়ি।"

ভেতরে ঢুকে স্টেজের কাছাকাছি সীট নিয়ে বসতেই  অডোটরিয়ামের লাইট ডিমড হয়ে গেল।বাভ্রবি হাতঘড়িতে দেখল ঠিক চীনদেশের সময় অনুসারে ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় ৬টা। এতো,নিয়মানুবর্তী এই দেশ।দু ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান টানটান  হয়ে দেখার  মত। চীনের বিভিন্ন  প্রদেশের নাচ এবং গানের  অনুষ্ঠান  গুলি ভাষা না বুঝলেও অনুভব করতে কোনও  অসুবিধে হল না। সবচাইতে ভাল লাগল এই  সাংস্কৃতিক  অনুষ্ঠানের  কোথাও  কোনও  পাশ্চাত্য  সংস্কৃতির  অনুকরণ তো দূরের কথা,ছায়ামাত্র নেই। দুঘণ্টার অনুষ্ঠান  শেষে ঠিক আট টায় ডিনার হলের দরজা খুলে দেওয়া হল।ওরা যখন ডিনার  শেষ করে বেরিয়ে যাচ্ছে,তখন হন্তদন্ত হয়ে ডিনার হলে ঢুকলেন ভারতবর্ষের একটি নামীদামী ইন্সটিটিউট  এর  দুজন অধ্যাপক  --

যুধাজিতকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞেস  করলেন

--"ডিনার  ইজ ওভার?"

--"হাঁ। আপলোগ কাঁহা থে?"

জানা গেল তারা একটু সিটি দেখতে বেরিয়ে গিয়েছিলেন--ভাবতে পারেন নি সমস্ত  অনুষ্ঠান  এতো কাঁটায় কাঁটায় শুরু এবং শেষ হবে।

লিফটে উঠতে উঠতে বাভ্রবির  মনে হল এই  নিয়মানুবর্তিতা নিজের দেশে সত্যিই  ভাবা যায় না।অধ্যাপক  দুজনের  জন্য  কষ্ট হল!শেষপাতে শুধু ডেজার্ট খেয়েই থাকতে হল ওদের।

--বাবি,কি ভাবছো?"

রোনাল্ডোর  প্রশ্নে বাভ্রবি শ্যংডং হোটেল থেকে লু -সুন পার্কে ফিরে এলো।যুধাজিত  কয়েকজন ডেলিগেটস দের সঙ্গে কথা বলতে ব্যস্ত। রোনাল্ডো একটি নরম পানীয়ের বোতল নিয়ে বাভ্রবির  অদূরে আরেকটি পাথরে হেলান দিয়ে বসে আবার  জিজ্ঞেস  করল

--"কই,বললে নাতো কি ভাবছো?"সন্ধ্যার  আঁচল তখন প্রশান্ত  মহাসাগরের  বিস্তীর্ণ ক্যানভাস  জুড়ে ধীরে ধীরে বিছিয়ে দিচ্ছে তার শান্ত,আঁচলের  প্রান্ত।

--আমাদের যাপন চিত্র মালায় সন্ধ্যার কারুকাজ

প্রবাল দ্বীপ জুড়ে এক শান্ত আঁচল ক্রমশই

আমাকে ভালবাসায় জড়িয়ে ধরছে--

বাভ্রবি আপনমনে কথাগুলো বলতেই  রোনাল্ডো অস্ফুটে বলল

--"আমি তোমার বাংলা উচ্চারণ বুঝতে পারলাম না-বাবি,কিন্তু  মন ভরে গেল--"

বাভ্রবি একটু হেসে বলল -

--"ইংলিশ?"

রোনাল্ডো তাড়াতাড়ি বলল

--"নো,নো,নো--নট এট অল।ট্রানশ্লেশন উইল ডেষ্ট্রয় ইয়োর থিম,ইয়োর স্পিরিট।"

--"জান,রনি,রবীন্দ্রনাথ  অনুবাদ  পছন্দ করতেন না।তিনি বলতেন অনুবাদ  করলে কখনোই  ভাব সঠিক  ভাবে প্রকাশ  করা যায় না--"

রোনাল্ডো জোর দিয়ে বলল

--"হি ইজ এবসোলিউটলি কারেক্ট।"

তারপর --একটু  থেমে বলল

--"বাবি,ক্যান য়ু টেল মি মোর এবাউট  টেগোর?"

বাভ্রবি এবার  অন্ধকারে প্রশান্ত  মহাসাগরের  জলের কল্লোল শুনতে শুনতে,বলল

--"হি ইজ এমেজিং। জানো,উনি আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পোর অতিথি হয়ে এসেছিলেন।আর ভিক্টোরিয়ার একটি বাংলা,নামকরণ,করেছিলেন--"বিজয়া--"।

অন্ধকার  প্রগাঢ়।লু-সুন পার্কের লাইট গুলি জ্বলে উঠতেই  ঝিলমিলিয়ে উঠল প্রশান্ত  মহাসাগরের  উর্মিমালা।

--"আরে,তোমরা এখানে,আমরা তোমাদের  খুঁজে বেড়াচ্ছি--"বলতে বলতে যুধাজিত, মিরান্ডা এবং আরও অনেক--

যুধাজিত  বাভ্রবির  কাছে এসে বলল

--"চলো,উই হ্যাভ টু ব্যাক টু আওয়ার  হোটেল---।ওরা পায়ে পায়ে লু-সুন,পার্কের  নির্গমন পথের দিকে ---পেছনে প্রশান্ত মহাসাগর তখনও গান গেয়ে চলেছে---

ক্রমশ …………

১০০তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –        

জন্ম-কলকাতায় আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)

২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)