সৌন্দর্য-বোধের
এক অপার বিস্ময়
জড়িয়ে
থাকে জীবনে। ক্ষণে ক্ষণে
তার
স্পর্শ পাই মনে। তাই--
ভালোকে
ভালো বলতে ভালো লাগে,
সুন্দরকে
সুন্দর বলেই আনন্দ। ঐ
যে
নীলাকাশ,এই যে দিগন্ত
বিস্তৃত
ভূভাগ,জীবনের বিচিত্র সৌকুমার্য--
সবেতেই
অনুস্যূত সেই সুন্দর, পরমানন্দ...
অবসর
কতটুকু পাই?
তবু,ক্ষণে
ক্ষণে
স্পর্শ-সুখে বিগলিত হই--
সেটুকু
অনুভবেই এ জীবন ধন্য!
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members: Bangadesh, Bhutan, Nepal & Maldives" (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।
