রবি ঠাকুর, তুমি কাঁদছ?
কাঁদো, তোমার কান্নার
এটা সময়
তোমার
রাখীর সুতো কবেই কেটে গেছে
এখন
তো সেটা পদদলিত
গোরা
গৃহবন্দি বিমলা ঘোমটার আড়ালে লুকিয়ে
সহস্র
বছর আগে যে আলো ছড়িয়েছিল
সমুদ্র
পার হয়ে এসেছিল যে রশ্মি
যাতে
আমরা স্নান করেছিলাম
সেটা
শীতল বরফের নিচে হয়ত যাবে তলিয়ে
তোমার
কান্নার আওয়াজও চাপা পড়ে যাবে
আবার
কত সহস্র বছরের প্রতীক্ষা
সেই
মধ্য যুগের কৃপাণ দাপাবে
খুব
একটা খারাপ হবে না তাই না
তুমি
একা নয় রবি
থাকবে
রাজা থাকবে ঈশ্বর
আমাদের
কথা বাদ দাও
আমরা
আবার মানুষ
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।
.jpg)