Advt

Advt

uttar-meleni-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-উত্তর-মেলেনি-পার্থ-ভট্টাচার্য

 

uttar-meleni-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-উত্তর-মেলেনি-পার্থ-ভট্টাচার্য

আমার মাথায় হাত রাখলেন

বুদ্ধির গোড়ায় সার পড়ল

বুদ্ধি উঠে দাঁড়ালো

এবার ওরা পালাবে

শত্রু আমার পরাস্ত

পালাতে ওরা ব্যস্ত

অদ্ভুত এক স্পর্শ

যেন এক অমৃত

লজ্জা শরম কিসের

আমার জামায় রক্তের দাগ শুকোয়নি

মাথায় হাত সেটাকে কি করে মেটাবে

মনে আমার কত আরও অনেক জমে আছে

হাত বোলালে কি  সব মরে যাবে

সে প্রশ্নের জবাব কে দেবে

ঈশ্বর পারলেননা যেটা

তুমি কোন মন্ত্রে তাড়াবে

উত্তর মেলেনি

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।