কেউ
সাড়া দেয় না--
কীজানি
কোথায় বসে আছে
কোন
নদীর কিনারায়,তরীর
আশায়।
ভাবায়,শুধু ভাবায়...
চিঠি
লেখার দিন কবেই
শেষ
হয়েছে। বাহুল্য-বোধে,
ডাক-বিভাগ
সে ব্যবস্থা
তুলেই
দিয়েছে নির্দ্বিধায়।
তাতে
কি হয়েছে?
এখন
ক্ষিপ্র-গতি
সমাজ-মাধ্যমের
সময়।
বার্তা পাঠাই হেথায়
হোথায়।
সাড়া কে দেয়?
অবুঝ
কাতর মনে তাই--
একটি
মিনতি জানাই,প্রাণে
মাঝেমাঝে
তবু তব পরশ
যেন
নিত্য আমি পাই...
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members: Bangadesh, Bhutan, Nepal & Maldives" (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।
.jpg)