Advt

Advt

kakbhore-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-কাক-ভোরে-কবিতা-ড.প্রকাশ-অধিকারী

kakbhore-kabita-poem-poetry-by-dr.prakash-adhikary-tatkhanik-digital-bengali-web-bangla-online-কাক-ভোরে-কবিতা-ড.প্রকাশ-অধিকারী


বাঙালির এক ত্রিকালদর্শী কবি

ছিলেন। তিনি একদিন লিখেছিলেন--

পৃথিবীর আজ গভীর গভীরতর

অসুখ এখন...

 

তিনি নাকি আরও লিখেছিলেন--

বাংলার মুখ আমি দেখিয়াছি

তাই আমি পৃথিবীর রূপ

খুঁজিতে যাইনা...

 

শেষে নাকি এও বলেছিলেন

কবিতায়, অদ্ভুত আঁধার এক

এসেছে এ পৃথিবীতে আজ।

যারা অন্ধ...

 

বাকিটা পড়ে নেয়া যেতে

পারে। কারণ,স্মৃতিভ্রষ্ট মানুষ

আমি। কী লিখতে কী

লিখে ফেলতে পারি অবশেষে।

রূপসী বাংলার অন্য বাংলায়

রূপান্তরটা ম্লান হয়ে যেতে

পারে চিরতরে! 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 


জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members:  Bangadesh, Bhutan, Nepal & Maldives"  (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।