গত ১১ই এপ্রিল, ২০২৬,শনিবার, বিকেল পাঁচটায় নতুন
দিল্লির চিত্তরঞ্জন পার্কের দেশবন্ধু চিত্তরঞ্জন ভবনে বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও আবৃত্তি গুরু পার্থ মুখোপাধ্যায়ের
৭৯তম জন্মদিন উপলক্ষে ওনার শিষ্যা ঝর্ণা সরদার "
নৈবেদ্য" অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গুরুকে শ্রদ্ধা অর্পণ করলেন।
বেদ মন্ত্র উচ্চারণে অনুষ্ঠানটির শুভ
সূচনা করা হয়। সেই অবসরে প্রকাশিত হল ঝর্ণা সর্দারের ছোটোদের
জন্য লেখা " তিন থেকে তেরো কবিতা পড়ো"
বইটি । প্রকাশ করেছেন সুদেষ্ণা মিত্র
তার Duকলম প্রকাশনী থেকে।
ছোটদের জন্য এই বইটিতে শৈশব ও কৈশোরে বিভিন্ন
কষ্ট ব্যর্থতা হাসি কান্না দারিদ্রতা মানসিক যন্ত্রণা তুলে ধরেছেন
লেখিকা।
মঞ্চ আলোকিত করেছিলেন
দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌরাংশু সিংহ,দক্ষিণ
দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনের সাধারণ
সম্পাদক শ্রদ্ধেয় সুব্রত দাশ মহাশয়,কলমের সাত রং এবং www.tatkhanik.com
পত্রিকার সম্পাদক কালীপদ চক্রবর্তী,সহ সম্পাদক
অরূপ বন্দ্যোপাধ্যায় মহাশয়,ডক্টর ইন্দিরা দাস,শিবানী শর্মা,লেখক
পীযূষ বিশ্বাস প্রমুখ বিদ্বজ্জনেরা।
সমগ্র অনুষ্ঠানটিকে কথায় কথায় বেঁধে রেখেছিলেন এবং সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছিলেন জাহানারা রায়চৌধুরী এবং প্রিসিলা চট্ররাজ।
অনুষ্ঠানে দলগত আবৃত্তিতে অংশগ্রহণ করেছিলেন ইচ্ছে বিতান পরিবার,মনদরিয়া পরিবার। রবীন্দ্র কবিতা
আবৃত্তি পরিবেশনায় ঝর্ণা সরদারের গুরুর প্রতি ছিল নৈবেদ্য অর্পণ। সংগীতে ছিলেন
মৌমিতা কুণ্ডু, শিলাদিত্য ভট্টাচার্য,সুতপা
ঘোষ, নৃত্যে মৌমিতা সিনহা,তবলায় তমোঘ্ন বিভু ঘোষ,যন্ত্র সঙ্গীতে
ছিলেন অনিরুদ্ধ চৌধুরী। এছাড়াও আবৃত্তিতে ছিলেন ভীষ্মব্রত ভট্টাচার্য,প্রণব দত্ত ,মল্লিকা সরকার,অরিন্দম
মৈত্র,অসীম মিশ্র, সুশোভন সাহা,আরাধনা জানা,দেবাশীষ ব্যানার্জি,মধুছন্দা ব্যানার্জি,জয়তী চেল মণ্ডল,জয়িতা সরকার,লীনা গুহ রায়,কস্তুরী
দাশ ঠাকুর,সোনালী ব্যানার্জি,আরতি রায়
চৌধুরী,জয়দীপ সরকার এবং আরও অনেকে।
অনুষ্ঠানে
সবার জন্য চা মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল।
সফলতার সঙ্গে সুন্দর এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ঝর্ণা সরদার। তাঁর আয়োজিত " নৈবেদ্য "
শীর্ষক গুরু প্রণাম অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে মোহিত করেছিল। কিছুক্ষণের জন্য
হলেও সবাইকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল।
.jpg)

.jpeg)