ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
পর্ব – ৯৬
Darling,
stand
still at your door,
Sure of
yourself, a white stone,a good stone-
as
exceptional as laughter
You will
strike fire,
that new
thing.
দরজার ফ্রেমে,দাঁড়িয়ে
রোজ। তখন আকাশ আকাশের মতই মহান। স্তব্ধ সন্ধ্যার
আগমনী গান ধরেছে পাখিরা। সুন্দর গড় সুন্দর,স্বমহিমায় বিরাজমান। মারিয়া আর তার পেছন পেছন রামদীন
অরণ্য এবং আকাশ বাতাস
কে সাক্ষী রেখে রোজের মুখোমুখি। কিশোরী রোজ মাকে দেখেই দুহাতে জড়িয়ে ধরল।
মারিয়ার চোখে তখন জল। রামদীন দূরে দাঁড়িয়ে সেই অপরূপ
স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে নিজের
শৈশব খুঁজছিল--সে বারবার ফিরে যেতে চাইছিল
তার সেই গ্রামে--তার মার কোলে--;কিন্তু কিছুতেই
তার মার মুখটা সে মনে করতে পারছিল
না। যতবার মার মুখটা মনে করার চেষ্টা
করে ততবারই সাদা কাপড়ে ঢাকা একটি লাশ তার মনে পড়ে--;রামদীনের কণ্ঠ নালী
চেপে ধরে সেই সাদা কাপড়ে ঢাকা
লাশ। রামদীন পাগলের মত ছুটতে থাকে--সে
এই সাদা কাপড়ে ঢাকা লাশ থেকে অনেক
অনেক দূর পালিয়ে যেতে চায়--।অনেক অনেক
দূর--
--"আঙ্কল, মেঁ
রোজ--আইয়ে অন্দর আইয়ে--"
একটি শান্ত, কিশোরী
মুখ,একটি আশ্চর্য উষ্ণ করতল, রামদীন চমকে চোখ তুলে তাকায়--
--"আঙ্কল, আপ রো
রহেঁ হ্যায়--"
কি সুন্দর শান্ত
অথচ সাহসী কণ্ঠ। রোজ এসে রামদীনের হাত ধরতেই যেন রামদীন তার সেই ভুলে যাওয়া মাকে মনে করতে পারল।
--"আপ
বহুত থক গয়ে হোঙ্গে,আঙ্কল, আইয়ে
অন্দর আইয়ে।"
-সদ্য
প্রভাতের মত মেয়েটি--রোজ অথবা রোজবাড--গোলাপবালা মেয়েটি দুটি হাত জোড় করে বলল
--"নমস্তে
ম্যাডাম জী--"
বাভ্রবি অবাক হয়ে বলল
--"তুম মুঝে
জানতে হো,রোজ?"
রামদীনের হাসি মুখের দিকে তাকিয়ে রোজ বলল
--"বাপুজি নে মুঝে সব কুছ বোলা হ্যায় আপকে বারে
মে।"
বাভ্রবির দিকে তাকিয়ে
রামদীন বলল
--"ম্যাডাম জী,আপনার
সম্পর্কে রোজ বিটিয়া সব জানে। "
রোজ আস্তে নিচু হয়ে
বাভ্রবির পা ছুঁয়ে বলে
--"আন্টি,আপ মুঝে
আশীর্বাদ দিজিয়ে গা--"
বাভ্রবি সেই অপরূপ
সকাল কে জড়িয়ে ধরে বলল
--:"ভগবান তোমাকে আশীর্বাদ করবেন রোজ।তোমার মঙ্গল হোক।"
রোজ সেই বারান্দার
একটি কোণে দুটি চেয়ার পেতে
সুন্দর একটি কোজি বসার জায়গা বানিয়েছে রোজ।
বাভ্রবির মনটা খুশি হয়ে উঠল।
রামদীন মারিয়ার পেছন পেছন ঘরে ঢুকে কিশোরী রোজের
মাথায় হাত রেখে বলল
--"বিটিয়া,মুঝে বাপু
বলোগে না?"
রোজের চোখ দুটো জলে ভরে
উঠেছিল। রামদীনের দুটি হাত নিজের গালে
ছুঁইয়ে বলেছিল
--"আমার পাপা কে আমার
মনে নেই। আপ হি মেরা পাপা হ্যাঁয়,মেরা বাপু
হ্যায়।"
রামদীনের ও চোখ জলে ভরে উঠেছিল। রামদীন
রোজকে স্নেহ ভরে কাছে টেনে নিয়েছিল।
রোজ এক কাপ গরম লিকার চা একটি ট্রেতে করে সাজিয়ে নিয়ে এলো,সঙ্গে
একটি কাঁচের বাটিতে চিনি ,চামচ।
--"আন্টি,চিনি দেবো?"
বাভ্রবি চা এর কাপ হাতে তুলে বলল
--"না বেটা,।"
--"কেমন
হয়েছে?"
চায়ে চুমুক দিয়ে বাভ্রবি বলল
--"খুব
ভাল।তোমার বাপু কে দিলে না?"
রামদীন হেসে বলল--"আমি সকালে চা খাই না।গরম এক গ্লাস দুধ --একটু পরে খাব।"
--"রোজ,তুমি তো
নার্সিং,স্কুলে ভর্তি হয়েছো,তাই না?"
রোজ মাথা নেড়ে বলল
--"হাঁ।"
-"গুড।"
--"আউর এক
সাল বাকি।ইসকে বাদ নোকরি --"
--"তুমি তো
এমনি কলেজে ও পড়তে পারতে--নার্সিং
--" রোজ মাথা নিচু করে বলল
--"মুঝে
আচ্ছা লাগতা ।লোগোকা সেবা করনা--"
রামদীন, মারিয়া
আর রোজ তার পরদিন ই দিল্লির ট্রেন ধরেছিল।
চায়ের কাপ রেখে বাভ্রবি বাইরে পা বাড়াল।রামদীন পাশাপাশি চলতে,চলতে বলল
--"রোজ
বিটিয়া আমাদের বিয়েতে,ভীষণ খুশি হয়েছিল--পুরো,অনুষ্ঠানে
ও আমাদের সঙ্গে ছিল--ফুল
ছড়িয়েছিল---।চাঁদ-বিবির কোঠিতে
আমাদের শাদি হয়েছিল, চাঁদ-বিবি,চাঁদ-বিবির কোঠির সব মেয়েরা এই শাদিতে সামিল হয়েছিল।--"
বাভ্রবি সকালের আকাশ
দেখতে দেখতে ভাবছিল এই রামদীন
আর মারিয়ার বিয়েটা কি
তথাকথিত সামাজিক বিধানের গালে একটি বিশাল থাপ্পড় নয়?
ক্রমশ …………
৯৭তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত
গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
