ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
The milk
turns to junket in the cornflakes bowl,
car
keys and razor blades
shine in
an ashtray.
ঠিক যেন সমুদ্র
সরে সরে যাচ্ছে
পৃথিবী উড়ে চলেছে উড়ো
জাহাজের মত
এই আকাশ
এখন ভোরময়--
অনেক দিন পর সকালের
সূর্য যেন ঠিক সূর্যেরই মত ;
অনেক দিন পর বাভ্রবি আজ ভোর মাখবে বলে বেরিয়ে পড়েছিল।
কতদিন পর এরকম
লাল--আবির মাখা আকাশ--কতদিন পর
এরকম আকাশের সাথে পৃথিবীর হোলি-খেলা।
কতদিন পর গাছেদের, পাখিদের
এরকম বৃন্দ গান।এই ভোর এবং ভোরের হাত ধরে এক লহমায় ছুটে এলো বাভ্রবির শৈশব--গ্রামের বাড়িতে দাদু ঠাম্মির সাথে ভোর
বেলা শরতের শিউলি ফুল কুড়নো,শিশির মাখা সবুজ ঘাস,সূর্যের লাল আলোয় লাখো কোহিনূর হয়ে জ্বলতে থাকা
অজস্র শিশির বিন্দু--। সাজি ভরে কত রকমের
ফুল--। হাঁটতে হাঁটতে কাটোরিয়া সরাই এর
গেটের কাছে আসতেই
--"ম্যাডাম জী নমস্তে--"আনমনা বাভ্রবি মুখ তুলে
তাকিয়ে দেখে রামদীন।
--"নমস্তে।"
--"ম্যাডাম জী, টহলনে আয়ে হ্যাঁয়?"
--"হাঁ--তুম?"
--"মেঁ ভী
টহলনে আয়া হুঁ--"
গেট পেরিয়ে কাটোরিয়া
সরাই এর দিকে পা বাড়াল রামদীন। বাভ্রবিও
কি ভেবে ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল--"চলো,আমিও
হাঁটি তোমার সাথে--"
রামদীন ইতস্তত
করে বলল
--"ম্যাডাম জী,আমি
এবার বাড়ি যাব--"
বাভ্রবি খুশি হয়ে বলল
--"চলো,আমিও তোমার
বাড়ি দেখে আসি-।"
রামদীনের চোখে মুখে একটা আলো
,একটা খুশির ঝলক;
--"সচ্?আপ
আয়েঙ্গে ম্যাডাম?চলিয়ে।মেরি
বেটি ভী বহুত খুশ হোগি।"
--"চলো--আউর
চলতে চলতে তুমহারা কাহানী বোলো--"
রামদীন হেসে বলল
--"হামারা
দোনো কি কাহানী--"
বাভ্রবি ও জোরে হেসে
উঠল।কতদিন পর বাভ্রবি এরকম মন খুলে হাসতে পারল!
চাঁদ বিবি নিজে দাঁড়িয়ে
থেকে রামদীন আর মারিয়ার বিয়ে দিয়েছিলেন।রোজ যখন উপরের ক্লাসের ছাত্রী,তখন
হঠাৎই মারিয়ার শ্বশুর,শ্বশুর এক
বছরের ব্যবধানে মারা গেলেন।মারিয়া ,রামদীনের মুখোমুখি বসেছিল রোজ গার্ডেনের গোধূলি
বেলায়।তখন আসন্ন বসন্তের আগমন সূচিত হচ্ছিল পুষ্প,পল্লবে,পাতায়;আকাশ এবং
বৃক্ষ রাজি সেজে উঠেছিল নতুন সাজে।
রামদীনের পাশাপাশি সবুজ
ঘাসের উপর বসে মারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল
--"আমি কি
করব,বুঝতে পারছি না।রোজ কে একা সুন্দরগড় ফেলে রাখা নিরাপদ নয়। আমার
মাও বৃদ্ধা ,ভাইয়া ভাবি নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। ক্যায়া করু,সমঝ মেঁ
নেহি আ রহা হ্যাঁয়।"
তখন টুপটাপ কিছু ঝরাপাতারা
যেমন উড়ে বেড়াচ্ছিল মলয় বাতাসে, তেমনই কিছু পত্র হীন বৃক্ষ ভরে উঠছিল নতুন পাতায়।
রামদীন আস্তে করে মারিয়ার হাত নিজের হাতে নিয়ে বলেছিল
--:"রোজ
বিটিয়াকো ইহা,আপনা পাস লে আও মারিয়া। "
মারিয়া আতঙ্কে শিউরে উঠে
বলেছিল
--"তুম পাগল
হো গিয়া ক্যায়া?মেরে পাস?ইস কোঠী
মেঁ?"
রামদীন হেসে বলেছিল
--"কোঠি ছোড়
দো মেরি জান!"
মারিয়া শ্লেষের সুরে বলেছিল
--"মেঁ
ক্যায়া ভুখা মর যাঁউ?আউর মেরি বিটিয়া কো ভি
--"
রামদীন দৃঢ়ভাবে মারিয়ার হাত চেপে ধরে বলেছিল--"হাম দোনো শাদি কর
লেঙ্গে।"মারিয়া শান্ত সুরে বলেছিল
--"রামদীন, তোমার জন্য
আরও ভাল মেয়ে জুটবে। আমার মত বেশ্যা--"
রামদীন দুহাতে ওর মুখ চেপে ধরে বলেছিল
--"রামজী র
দোহাই। নিজের এতো বড় অপমান আর করো না মারিয়া।"
তারপর শান্ত, ধীর অথচ
দৃঢ়তার সঙ্গে বলেছিল
--"তুম
বেশ্যা নেহি।সচমুচ এক দেবী হ্যাঁয়।"
--"চাঁদ বিবি এবং,কোঠীর
সবাই ভীষণই খুশি হয়েছিল। বিয়ের তোড়জোড় করছিল সবাই আর এরই মধ্যে একদিন মারিয়া আর রামদীন এসে হাজির
হয়েছিল সুন্দর গড়।রামদীনের মনে
ভয় কাজ করছিল--কি জানি রোজ ওকে কিভাবে নেবে।
--"ম্যাডাম জী,হম আ
গয়ে।"
একটি সাধারণ এক কামরার ঘর কে ও যে কি সুন্দর করে সাজিয়ে রাখা যায়,রামদীনের ঘরটি তারই যেন এক মনোরম,উদাহরণ।
একফালি বারান্দার এককোণে তুলসী মঞ্চ;পাশে একটি
সাদা গোলাপের টব।এখন গোলাপের সময় নয়,কিন্তু কচি পাতায় সকালের আলোর নাচন দেখতে দেখতে বাভ্রবির মুগ্ধ
কণ্ঠ থেকে অনায়াসেই উচ্চারিত হল
--"বাহ্।"
বারান্দায় উঠে দরজায় নক
করতেই যে মেয়েটি দরজা খুলে--"পাপা" বলে দাঁড়াল, তাকে দেখে
এক মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়ল বাভ্রবির
চোখে মুখে---
শুভ্র সকালের মত স্নিগ্ধ
একটি মেয়ে সদ্য স্নান শেষে ভিজে
খোলা চুলে দরজার ফ্রেমে--
ক্রমশ …………
৯৬তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত
গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
.jpg)