মানুষে-
মানুষে বিভেদ ভুলে,
এগিয়ে
এসো পরিবেশ বাঁচাতে,
পৃথিবীতে
জীব আজ অস্তিত্বের সঙ্কটে,
ঝগড়া
ভুলি অস্তিত্ব রক্ষার স্বার্থে।
পৃথিবীতে
আজ কেবল মানুষ বাড়ছে,
বাকি
প্রজাতিরা হচ্ছে বিলুপ্ত।
পৃথিবীটা
তো কারোর একার নয়,
আওয়াজ
তোল,থেকো না নির্লিপ্ত।
উন্নয়নের
নামে চলছে নির্বিচারে
প্রকৃতি
নিধন, কমছে বনের জমি।
অসংখ্য
গাড়ি চলছে দুরন্ত গতিতে,
জীবাশ্মের
গ্যাসে আজ পৃথিবী বধ্যভূমি।
উড়ালপুল,চওড়া রাস্তা
দেখে,
আমাদের
যেন না জাগে অন্ধ মোহ,
ভারসাম্য
রক্ষায় প্রকৃতি হয়েছে সক্রিয়,
তাই
এত প্রাকৃতিক বিপর্যয়ের সমারোহ।
কমছে
বৃক্ষ, বাড়ছে গ্রীণহাউস,
পৃথিবীটা
তাই এত উষ্ণ।
প্রাকৃতিক
দুর্যোগে মানুষ হচ্ছে বাস্তুহারা,
জীবন
জীবিকা তাদের বিপন্ন।
এসো
জোট বাঁধি,আলাপ করি,
দিই
বিকল্প পথের সন্ধান।
এসো
বলি- এ পৃথিবীটা সবার,
বিবাদ ভুলে রাখি কিছু অবদান।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
লেখালেখির শখ ছোটবেলা থেকেই। কর্মসূত্রে সাড়ে ছয় বছর দিল্লীতে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আবার দিল্লীতে অবস্থান। কেন্দ্রীয় সরকারের একটি অফিসে আধিকারিক পদে কর্মরত। অন্যান্য কাজের পর মানসিক আনন্দ পেতেই বই পড়া ও লেখালেখির চর্চা। ছোটবড় বিভিন্ন পত্রিকায় লেখা লিখে থাকেন।আকাশবাণীতে সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। বিশেষ আগ্রহ- পরিবেশ, বিজ্ঞান মনস্কতার প্রসার এবং সামাজিক সম্পর্ক ।
.jpg)