Advt

Advt

bidhilipi-kabita-poem-by-shakti-pada-mukhopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বিধিলিপি-কবিতা-শক্তিপদ-মুখোপাধ্যায়

bidhilipi-kabita-poem-by-shakti-pada-mukhopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বিধিলিপি-কবিতা-শক্তিপদ-মুখোপাধ্যায়

অরুণোদয় অস্তাচলে তালসারির বালুচরে

নিষ্ঠুর নিয়তির রিহাস দেখি আজ,

প্রকৃতিও শোকাতুর ঘনায়ে অন্ধকার

বিফোর টাইমে দেখি আষাঢ়ের সাজ

 

ডেসডিমোনার নিধন ওথেলোর ভুলে

অয়দিপাউস, লিয়ার শেষ ভাগ্যের রোষানলে,

ম্যাকডাফের অসিতে মরণের কোলে

ম্যাকবেথ প্রতারিত ডাইনির ছলে

 

ভাগ্যও ছিল নাতো হ্যামলেটের পাশে

চিরবিদায় হোল নিয়তির গ্রাসে,

রোমিও- জুলিয়েটে ট্র্যাজেডির প্রসরণ

হাতে হাত ধরে করে মৃত্যু বরণ

 

চোদ্দশো তেত্রিশে হবে সত্যের জয়

আশায় বুক বেঁধে যে সয় সেই রয়,

আনন্দধারা বহে ঊষার সমাগমে

মেঘে ঢাকা দিবাকর কখনো ব্যর্থ নয়

কবির অন্যান্যলেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

শক্তি পদ মুখোপাধ্যায়,এমএ (ইংরেজি),ব্যাংকের  একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক। কয়েক বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওঁনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ  বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্‌স, দি ড্রিবল ড্রেবল রিভিউ,তাৎক্ষনিক,দি পোয়েট, মাইন্ডফুল, ডিপ ওভারষ্টক, কাফেলিটম্যাগাজিন, ইন্ডিয়ান পিরিয়ডীকাল, ডাউন ইন দা ডার্ট, একাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ড, মিউজ ইন্ডিয়া, বিবেকবার্তা, শব্দদ্বীপ, সেতু, দৈনিক স্টেটসম্যান, যুগশঙ্খ, লিঙ্কড্‌ ভার্স, কিতাব, সাপ্তাহিক বর্তমান, প্রবুদ্ধ ভারত, নবকল্লোল ইত্যাদি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে”।