এই
জীবনে অনেক কিছুই পাওয়া হয়ে ওঠেনি
সব না
পাওয়ার বেদনা এক মুহূর্তে ভুলে যেতে পারি
যদি
বলো,"ভয় পেয়োনা আমি আছি পাশে তোমার !
সাহারা
মরুভূমির বালু রাশির শুকনো খসখসে পথে
অসময়ে
বৃষ্টি নামবে সেদিন,
হঠাৎ
যেদিন পিছন থেকে জড়িয়ে ধরবে আমায়।
সুন্দর
বনের ঘন জঙ্গল,উত্তর মেরুর বর্ফিলা পাহাড়
বঙ্গোপসাগরের
আছড়ে পড়া ঢেউ
আফ্রিকার
জঙ্গলের মানুষখেকো বৃক্ষ
তোয়াক্কা
করবো না কাউকে,একবার যদি বলো,
"তুমিই সকল আলোর উৎস আমার"...
বিশ্বযুদ্ধে
প্রাণ চলে গেলেও অনুশোচনা করবো না,
তার আগে
একবার যদি তোমার মুখে
"ভালোবাসি"
শব্দটি শুনতে পাই...!
গোলাপী
রঙের গোলাপ পাপড়িতে
নীলকমলের
স্পর্শ সুখ পেলে,
হাসিমুখে
জাহান্নামে যেতেও রাজি আছি।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত।
এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।
.jpg)