Advt

Advt

sepath-geche-kabita-poem-poetry-by-debjani-bhowmik-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সে-পথ-গেছে-কবিতা-দেবযানী-ভৌমিক

s

খেলাটা শুরু হয়েছিলো নেহাতই খেলাচ্ছলে,

এখন তাতে প্রতিযোগিতার রঙ লেগেছে,

নিঃঝুম, একলা বয়ে চলা রাস্তাটার ধারে বসে আছি

বেলাগাম মন, খেলার ময়দান ছেড়ে দিয়েছি 

দুটো শালিখ হঠাৎ পথের ধারে,উগ্র কলহে মেতেছে,

রাস্তা জুড়ে যেন বাদামি বিদ্যুৎ খেলছে

পরক্ষণেই একসাথে কিছু খুঁজতে খুঁজতে,

অপার নীলে ডানা মেলেছে ,

প্রতিযোগিতার ছদ্ম আবর্ত ভেঙে এমন

সহযোগী ডানা মেলা যায় না ?

একলা রাস্তাকে সঙ্গ দিতে দুজনেই কি

পথিক হওয়া যায় না?

সরে যাক ময়দানপ্রহসনের মতো সব 

সাজানো মুখ,

আকুল ভাবে দিগন্ত ছুঁতে চেয়েছে যে পথ,

তার গহন চাওয়ায়রোদ ভেজা পাখির ডানায়

জন্ম নিক নিবিড় দ্বৈত স্পর্শ সুখ

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন। 

কবি পরিচিতি –

জন্ম এবং বেড়ে ওঠা কোলকাতায়বিগত কয়েক বছর ধরে দিল্লীর বাসিন্দা । গান শেখা দক্ষিণী-তে। ভালো লাগার জায়গা কবিতা লেখা,অনুষ্ঠান সঞ্চালনা। বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে,২০২৩ সালে কলকাতার রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে " শ্রেষ্ঠ কবিতা "-র সম্মানে সম্মানিতা।