Advt

Advt

kancha-rongbaj-kabita-poem-poetry-by-krishna-kusum-pal-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কাঁচা-রংবাজ-কবিতা-কৃষ্ণকুসুম-পাল

kancha-rongbaj-kabita-poem-poetry-by-krishna-kusum-pal-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কাঁচা-রংবাজ-কবিতা-কৃষ্ণকুসুম-পাল
 

রং নিয়ে কত দন্দ্বতবু রং খেলাতেই যে আনন্দ ,

রং নিয়েই মাতে রংরং নিয়েই চলছে নানা ঢং,

রং ছাড়া এজীবনশ্মশানে মিছি মিছি মৃত্যু বরণ,

শূন্যে আকাশ হারিয়ে গেছেগায়ে রং নীল মেখে,

বিশ্ব জোড়া শান্ত বনানীগায়ে সবুজ শাল ঢেকে,

কালোসাদা যাযাবর মেঘচারদিকে দেখ ভাসছে সুখে,

বনে নানা রং এর ফুলেরা সব হাসছেনেই দুঃখে,

সোনালী সকাল ভালো ,গোধূলি যে রং এর আলো,

অমবস্যার কালোতেই ভাই,শ্যামা মায়ের গান গাই,

রং-মাতাল সব রং এর পাগলনয় পাকা রংবাজ,

কাঁচা বলেই জীবন মেলায়চলছে এতো যুদ্ধ আজ,

কোন্ রং এর কি যে মানেভোলা মন কেই বা জানে,

রং ছেড়ে যেদিন নিঃরং হবেঅমর সকলে প্রেমের টানে,

এসোঢং ছেড়ে রং খেলো ভাইমুক্ত মনের বন্ধু সবাই।

 কবি পরিচিতি

কৃষ্ণকুসুম পাল। সচিব। বাংলা আকাদেমি ত্রিপুরা।

**সমাজসেবা:-২০২০ সন্ এর মে মাস থেকে প্রতি মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর  ত্রাণ তহবিলে তিন হাজার টাকা করে দান করছেন,আজীবন করবেন।

**কবি ও সংগঠক ও সম্পাদক। বিভিন্ন আন্তর্জাতিক  সংগঠনে কেন্দ্রীয় পদে আসীন আছেন।

**অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক  সম্মাননায় সম্মানিত।

**বাংলা শ্লোকে গীতা সহ একুশটি গ্রন্থ প্রকাশিত।

**সম্পাদক:-বাংলা জননী।