যুদ্ধটা আবার শুরু হলো।
যুদ্ধ
করে কি শান্তি
প্রতিষ্ঠা
পায়? যদি পাওয়া
যেতো, তবে কবেই
শান্তিরাজ্য
প্রতিষ্ঠা
হয়ে যেতো। ইতিহাসে
কত
যুদ্ধই তো দেখা
গেল।
কাজের কাজ কী
হলো?
কিছু
না হোক, রামায়ণ
মহাভারত
ইলিয়াড ওডিসি কিছু
মহাকাব্য
অন্তত তো লেখা
হলো।
মানুষ
তবু মানুষ হলো
কই? যুদ্ধং দেহি,
রণং
দেহি
সেই মানুষেই রয়ে
গেল!
হিংস্রতম
প্রাণী বলে নিজেকে
প্রমাণ
করেই দিল। রক্তের
স্বাদে
বেহেড মাতাল হয়ে
যুদ্ধের
ময়দানে আবার দেখা
গেল... ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) ,"গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members: Bangadesh, Bhutan, Nepal & Maldives" (প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি। বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।
.jpg)