Advt

Advt

gaach-kata-kabita-poem-poetry-by-prasanta-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-গাছ-কাটা-কবিতা-প্রশান্ত-দাস

gaach-kata-kabita-poem-poetry-by-prasanta-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-গাছ-কাটা-কবিতা-প্রশান্ত-দাস
 

পৃথিবী জুড়ে অরণ্য ধ্বংস,

করছি মোরা দিনরাত,

সবুজে মোড়া বিশ্বকে

করেছি মোরা ধূলিসাত।

 

বৃক্ষ অভাবে জীবন স্তব্ধ,

এতো কত শতবার পড়েছি,

গাছ থাকলেই থাকে জীবনের স্পন্দন,

একথা কি আমরা মেনেছি !

 

উন্নয়নের তকমা লাগিয়ে

বৃক্ষ নিধন করে চলেছি,

অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে,

কোভিডে কত স্বজন হারিয়েছি।

 

অনেক হয়েছে ক্ষতি, এখন

এবার সজোরে বলো সবারে-

গাছ আরও গাছ লাগাও,

বাঁচতে চাইলে বিশ্ব মাঝারে।

 কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি –

লেখালেখির শখ ছোটবেলা থেকেই। কর্মসূত্রে সাড়ে ছয় বছর দিল্লীতে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আবার দিল্লীতে অবস্থান। কেন্দ্রীয় সরকারের একটি অফিসে আধিকারিক পদে কর্মরত। অন্যান্য কাজের পর মানসিক আনন্দ পেতেই বই পড়া ও লেখালেখির চর্চা। ছোটবড় বিভিন্ন পত্রিকায় লেখা লিখে থাকেন।আকাশবাণীতে সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। বিশেষ আগ্রহ- পরিবেশবিজ্ঞান মনস্কতার প্রসার এবং সামাজিক সম্পর্ক ।