মারতে থাকো মারতে থাকো,
বধির
হয়েছ যখন,
অনুভূতি
যখন নির্জলা,
নির্দয়তার
সাথে উন্নতির মিশেল তখন।
আমরা
ভোটে নেই, ভোটারও নই,
তাই
তোমরা উজ্জ্বল ভবিষ্যতের দেখো স্বপন,
আরও
আরও আরও
বৃক্ষ
নিধনেই আসবে উন্নয়ন।
প্রশ্ন
করি একটা সবারে,
আর কত
রক্ত ঝরালে,
বোধ-বুদ্ধিহীন
কুঠারে প্রাণ হারালে,
বন্ধ
হবে তোমাদের উন্নয়নের খেলা।
তবে
উন্নয়ন হোক তোমাদের
আমাদের
নির্মূল করে,
থাকো
তোমরা শ্মশান-শান্তিতে,
দেখবে
জ্বলছে চিতা চারিধারে।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
লেখালেখির শখ ছোটবেলা থেকেই। কর্মসূত্রে সাড়ে ছয় বছর দিল্লীতে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আবার দিল্লীতে অবস্থান। কেন্দ্রীয় সরকারের একটি অফিসে আধিকারিক পদে কর্মরত। অন্যান্য কাজের পর মানসিক আনন্দ পেতেই বই পড়া ও লেখালেখির চর্চা। ছোটবড় বিভিন্ন পত্রিকায় লেখা লিখে থাকেন।আকাশবাণীতে সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। বিশেষ আগ্রহ- পরিবেশ, বিজ্ঞান মনস্কতার প্রসার এবং সামাজিক সম্পর্ক ।
.jpg)