ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
পর্ব – ৮৭
They name
just ten year now
that she
has been his habit;
as sgain
tonight he'll say
honey
bunch let's go
and she
will not say how there
must be
more to living
than this
brief bright bridge--
--"বাবি,সত্যিই কি বিবাহিত
জীবন যাপন আস্তে আস্তে কেমন একটা হ্যাবিট বা অভ্যাসে পরিণত হয়ে যায়? সত্যিই কি একটা ব্রিজের একপ্রান্তে
আমি আর আরেক এন্ডে ছিল আমার
একমাত্র প্রেম ডোরা?"
ব্রীজটির একদিকে মেঘ
আর আরেক দিকে বৃষ্টি
বৃষ্টির সাথে মেঘের দেখা হয়
কথা হয়
মেঘ ভেসে ভেসে চলে যায়
বৃষ্টি কান্নায় ভেঙ্গে পড়ে
জল রঙের আঁচল মাথায়
বৃষ্টির মুখ, মেঘ দেখতে
পায় না।
ওরা দুজন কফি শপ থেকে বেরিয়ে সাবওয়ের সামনে।
বাভ্রবি খুব মৃদু কণ্ঠে
--"তুমি ডোরা
কে মিস করছ,দেন হোয়াই নট ট্রাই টু--"
বাভ্রবির কথা শেষ হবার
আগেই রোনাল্ডো অসহিষ্ণু
--"টু প্যাচ
আপ? বাবি,তুমি কি সত্যিই বিশ্বাস
কর যে,একটা রিলেশনশিপ শেষ হয়ে গেলে আবার
প্যাচ আপ করা যায়?"
বাভ্রবি ,রোনাল্ডোর পাশাপাশি সাবওয়ের সিঁড়ি দিয়ে নীচে নামতে নামতে
--:তোমাদের রিলেশনশিপ
যদি শেষই হয়ে গিয়ে থাকবে,দেন
হোয়াই ইউ আর মিসিং হার?"
সাবওয়ের সিঁড়ির
নীচে এই মুহূর্তে পড়ে আছে
প্লাস্টিক কফি কাপ,শূন্য ওয়াইন বটল,মোমোর
টুকরো সমেত কাগজের প্লেট। এক ধারে একটি
লাল মুনিয়া পাখির খাঁচায় ডানা ঝাপটে
চলেছে ছোট্ট মুনিয়া।পাশেই মুনিয়ার মালিক।সাবওয়ের সিঁড়ির একপাশে বসে একটি রুল টানা খাতায় কিসব লিখছে।কয়েকটি সভ্যতার কাল কেটে গেছে।অনিবার্য এক আলোর সন্ধান সভ্যতা গুলি আজও পায় নি।সেই
আলো --যে আলো কখনও ফুরিয়ে যায়
না--পুরনো হয় না।যে আলো সভ্যতার বর্জ্য
পদার্থ সাবওয়ের সিঁড়ির নীচে অন্ধকারে ফেলে যায় না।
ওরা এবার সাবওয়ের
সিঁড়ি ধরে উপরে উঠছিল।
-"আমি মিস
করছি,বিকস আই স্টিল নাও লাভ হার।"
বাভ্রবি হাসল।
--"লাভ,ওর
হ্যাবিট?"
--"ডোন্ট নো।বাট আই
নিড হার ওয়ার্মথ।"
--"হোয়াট এবাউট
ডোরা?ডাস সি টু নিড ইয়োর ওয়ার্মথ?"
রোনাল্ডোর চোখের সামনে ডোরার খোলা এপার্টমেন্ট । একটি
সুন্দর সাদা বিছানায় ডোরা আর ওর
ক্যাপটেনের সঙ্গমরত ছবি--। হাল্কা হাল্কা
তুষার পাত হচ্ছিল-।তখন ওরা সেপারেটেড। কিন্তু
আলাদা বাড়ি তে শিফট করে নি। লিন্ডা হোস্টেলে চলে গেলে বাড়িটা ফাঁকা। সেদিন রোনাল্ডোর শরীর
টা ভাল লাগছিল না--একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল।চাবি দিয়ে ঘরে ঢুকে
লিভিং রুম বসতেই মনে হল,ওর আর
ডোরার বেড রুম এখন আলাদা। ডোরা খুব
তাড়াতাড়ি ই এ বাড়ি ছেড়ে দেবে--।দোতলার
সিঁড়ি বেয়ে লিন্ডার
বেডরুম--ওটাই এখন ওর
বেডরুম--বেডরুমে যেতে যেতে হঠাৎই ওদের
বেডরুম--সামনে -।-থমকে দাঁড়াতেই কাঁচ-জানালার
পর্দা সরানো আবছায়া বেডরুমে--ডোরা
এবং ওর ক্যাপ্টেন--।
বাভ্রবি আর রোনাল্ডো তখন
প্রায় সিঁড়ির মাঝামাঝি।
রোনাল্ডো চুপ করে যেত,বাভ্রবি ,আস্তে ,খুব ধীরে
--"ডোরা তো
কোনও অন্যায় করেনি--রনি--তোমাকে ছেড়ে
যাবার পর--যদি অন্য কারুর
সাথে ওর সম্পর্ক হয়--"
অসহিষ্ণু রোনাল্ডো
--"বাট বাবি,উই ওয়ার স্টিল
লিভিং ইন দ্য সেম হাউস--।ঐ বেডরুমে
আমাদের কত মেমোরেবল মোমেন্টস--হাউ ক্যান
সি ফরগেট-!"
বাভ্রবি সিঁড়ি ভাঙ্গতে
ভাঙ্গতে
--"রনি,যখন তুমি
তোমার ভালবাসাকে হারিয়ে ফেললে,তখনই কি তুমি রিয়েলাইজ করলে যে ডোরা তোমার ভালবাসা?"
থমকে দাঁড়াল রোনাল্ডো।
মধ্যরাতে হারিয়ে,গেছে
একনৌকো ভালবাসা
যে নৌকো বোঝাই ছিল নির্জনতার বৃষ্টি,নদীর
ঘুঙুরের শব্দ
ম্যান্ডেলিনের সুর
যে নৌকো আমার ছিল
মাঝদরিয়ায় মধ্যরাতে
হার্মাদেরা লুটে নিলো
নৌকো বোঝাই ভালপাখি
উড়ে গেল আকাশময়
মধ্যরাতে আচমকাই ভালবাসা হারিয়ে গেল
বিশ্বময়
--"রনি,তোমার ভালবাসা কে তুমি তোমার ইগোর সঙ্গে গুলিয়ে ফেলছো না তো?"
--"রনি,তুমি কি
কোনদিন তোমার ক্যারিয়ার, তোমার ওয়ার্ক লোড, তোমার স্তাবকদের উপেক্ষা করে,একপাশে
সরিয়ে রেখে জানতে চেয়েছো, ডোরা কি খেতে ভালবাসে?ডোরা
কোথায় বেড়াতে যেতে পছন্দ করে?"
--"ডোরা কি
বই পড়তে চায়?একটা দিন,রাত
কিভাবে তোমার সঙ্গে কাটাতে চায়,?"
রোনাল্ডোর চোখ বাভ্রবির চোখে স্থির।
--"ডোরা
কি--"
বাভ্রবি বাধা দিয়ে বলল
--"রনি,ডোরা
তোমার জন্য ওর চাকরি,ওর দেশ
ছেড়ে চলে এসেছিল--তুমি কি একবার ও সে কথা
ভেবেছো?"
--"রনি,ভালবাসাকে
টেকেন ফর গ্রান্টেট ভাবতে নেই--।"
ওরা সাবওয়ের সিঁড়ি পেরিয়ে
উন্মুক্ত আকাশের নীচে ---রাত দিল্লি আস্তে
আস্তে পিক আপ নিচ্ছে--
ক্রমশ …………
৮৮তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত
গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
.jpg)