Advt

Advt

deri-hoyni-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দেরী-হয়নি-পার্থ-ভট্টাচার্য

deri-hoyni-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দেরী-হয়নি-পার্থ-ভট্টাচার্য

একটু  দেরি হবে,তাই না !

হোক দেরি

ইতিহাসকে মনে করা যায় না

বোবা হয়ে থেকে

ওকে দূরে ঠেলে দেবে

অথবা ঘটনায় লেপে দেবে কালি

মানুষ তুমি,বন্ধন ছিঁড়ে ফেলবে

নীল আকাশ, তারা ঝলমলে রাত

তপন তাপে ফুটতে থাকা মাটি

পরক্ষনেই নেমে এল তৃষ্ণা মেটাতে বারি

অট্টহাস্য,সুরের মূর্ছনা

মন ভোলানো কবিতা

ভালবাসা,ঘুম

নদীর বুকে সাঁতার

দৈত্যটাকে চিনতে পারলে

ওটা তোমার আশেপাশে ঘোরে

প্রয়োজনে তোমার কাঁধে চেপে বসে

তুমি অদ্ভুত এক নেশার আবেশে

মাঝেমাঝে অতীত ডাকে

জীবনের ছবি বড় গভীর

বোঝা যায় না

গল্প আবার কবিতাও

হোক সেটা রূপকথা।

 কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।