Advt

Advt

samarjit-kabita-chhara-by-ananta-krishna-dey-tatkhanik-digital-bengali-online-e-magazine-সমরজিৎ-কবিতা-ছড়া-অনন্ত-কৃষ্ণ-দে

samarjit-kabita-chhara-by-ananta-krishna-dey-tatkhanik-digital-bengali-online-e-magazine-সমরজিৎ-কবিতা-ছড়া-অনন্ত-কৃষ্ণ-দে


যুদ্ধ জাহাজ মাঠ পেরিয়ে হেথায় যদি আসে

সবার আগে ছুটবো আমি, বলবো নাকো কাকে,

মা বলবেযাসনা, খোকা সেথায় বিপদ ভয়

আমি বলিভয় পেলে তো চলবে নাকো আর!’

সাহস করে লড়তে হবে তবেই হবে জয়,  

রাফালে চড়ে আকাশ ঘুরে যুদ্ধ করব যত

শত্রুরা সব ধ্বংস হবে দেখবে কত শত;  

বুদ্ধি করে মারবো আমি শত্রু ঘাটি যত-

তুমি তখন বলবে আমায়,’সাবাস বেটা সাবাস 

যুদ্ধাস্ত্রের ঠেলায় যখন ত্রাহি ত্রাহি রব

পাল্লা দিয়ে সৈন্য ছোঁড়ে হাজার গুলি গোলা,  

সুদর্শনের কেরামতি, যুদ্ধে বাজি মাত

শত্রু শিবির সন্ধি করে পালাই পালাই রব  

যুদ্ধ শেষে সবার আগে ফিরবো যখন দেশে,

মাঠের কাছে পৌঁছে দেখি সেথায় ভীষণ ভিড়;

পিলপিলিয়ে লোক ছুটছে দেখবে নাকি বীর!     

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

-----------------------------------------------------------------------------------------

কবি পরিচিতি  - 

জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাশিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুলকলেজঅণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা   নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।