Advt

Advt

muchhe-jay-kabita-poem-by-prasanta-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মুছে-যায়-কবিতা-প্রশান্ত-দাস

muchhe-jay-kabita-poem-by-prasanta-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মুছে-যায়-কবিতা-প্রশান্ত-দাস
 

একে একে মুছে যাচ্ছে সব মুখগুলি,

হোয়্যাটস অ্যাপফেসবুক থেকে মুছে দিচ্ছি

নামগুলো চিরদিনের তরে।

বন্ধু নীতার সাথে কতদিনের পরিচয়,

কলেজ জীবন থেকে পড়তে যাওয়া,

চাকরি পেতে এক সাথে প্রস্তুতি নেওয়া।

ব্যাঙ্ক কর্মী নীতার হল নার্ভের রোগ,

পঞ্চাশ পেরোতেই কর্মজীবনের অবসান,

তারপর হঠাৎই ইহলোক থেকে প্রস্থান!

সুদীপের সাথে পরিচয় চাকরি পাওয়ার সময় থেকে,

ছোটখাটো,হাসিখুশি বড় ভালো ছেলে,

সিনিয়র বলে আমায় শাসনও করত ভুল হলে।

নানাসময়ে থাকত অভিভাবকের মত পাশে,

সেই সুদীপও বাহান্নতেই গেল চলে,

মাঝরাতে বাথরুমে শুয়ে পড়া,

খবর পেলাম পরদিন সকালে।

প্রদীপ রায়ের সাথে কত স্মৃতি,

কত হাসি-ঠাট্টা-তামাশা,মনে পড়ে খুব,

কত যুক্তি-তর্ক,চা-সিঙ্গাড়া খাওয়া।

তারপর মাত্র চুয়ান্নতেই চলে যাওয়া!

আজ মোবাইল ফোনটা নিয়ে বসেছি,

একে একে মুছে দিচ্ছি তাদের নামগুলো।

হোয়্যাটস অ্যাপফেসবুক থেকে মুছে গেল তারা,

শুধু স্মৃতিগুলি রয়ে গেল,অনুভূতিতে মোড়া।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি –

কর্মজীবন শুরু নতুন দিল্লীতে, ২০০০ সালে। তারপর ২০১৪ থেকে চারবছর দিল্লীতে অবস্থান।  মাঝে কোলকাতা,গুয়াহাটির পর  ২০২৪ -এর ডিসেম্বর থেকে আবার দিল্লীতে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের একটি অফিসে আধিকারিক পদে কর্মরত। লেখালেখি করা নেশা। ছোট-বড় পত্রিকায় লেখা প্রকাশ হয় মাঝেমধ্যে। আকাশবাণীর বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। একটি বিজ্ঞান ক্লাবের সাথে যুক্ত এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন গণ আন্দোলনের সাথে যুক্ত আছেন।