Advt

Advt

mashar-gaan-chhara-by-joydeb-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মশার-গান-জয়দেব-দাস

mashar-gaan-chhara-by-joydeb-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মশার-গান-জয়দেব-দাস

খুন চুষি মশাদের,

           গুন-গুন গানটা,

ঝালাপালা করে দিল,

          একেবারে কানটা।

চুলকিয়ে হাত-পা,

             হয়েছি বিরক্ত,

গায়ে আর নাই ভাই,

              এক টুকু রক্ত।

উফ্-উফ্ করে মন,

          চড়মারি নিজেকে,

গুন-গুন সুরে মশা

         কয় গানে তাল দে।

তাল দে রে, তাল দে

         আমাদের গানেতে,

হুল যদি ফোটে গায়,

        মারা যাবি প্রাণেতে।

ঘুম-ঘুম চারদিক,

        নিশি রাত লগ্ন,

গুন-গুন গানে যেন,

        দশ দিক মগ্ন।

মশারির ফাঁকে-ফাঁকে

     চেষ্টায় ফাঁক নাই,

গুন-গুন গান শুনে,

      প্রাণ কয় দূর ছাই।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম ও বাল্যকাল কেটেছে সিন্দ্রি,ঝাড়খণ্ডে। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় বেশ রুচি ছিল। ১২ বছর বয়স থেকেই স্বরচিত কবিতা সিন্দ্রির অনেক মঞ্চে আবৃত্তি করে সুখ্যাতি অর্জন করেছিলেন। পেশাগতভাবে একজন Fashion Designer ও artist দেশ-বিদেশে জয়দেববাবুর আঁকা অনেক ছবি বিক্রি ও হয়েছে । হ্যাবিটেড সেন্টারে  solo art exhibition ও হয়েছে।  বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য " রূপান্তরের আলো "ছোট বাচ্চাদের ছড়ার বই "ভেলকি" ইত্যাদি। ২০০২ থেকেই কর্মসূত্রে ও পড়াশোনার সূত্রে দিল্লিতেই আছেন

তিনি ভ্রমণবিলাসী এবং খাদ্য রসিক একজন মানুষ।