Advt

Advt

samayer-karagare-kabita-poem-poetry-by-shakti-pada-mukhopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সময়ের-কারাগারে

samayer-karagare-kabita-poem-poetry-by-shakti-pada-mukhopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সময়ের-কারাগারে
 

স্বপ্নের ডানা মেলে সে যায় লন্ডন

কিন্তু হায়! কি যে হোল শেষে,

আকাশে বাতাসে ভাসে আর্তনাদ

সে ভ্রমণ ছিল, না ফেরার দেশে

 

পত্নীকে কাছে পেতে কারো বিদেশ সফর

বাবা যায় বিদেশে ধরতে ছেলের হাত,

বিদেশে চাকরি নিয়ে কেউ স্বপ্নে বিভোর

শুধু এক প্লেন ক্র্যাশে সবকিছু ধূলিসাৎ

 

অসুস্থ ইঞ্জিন বা পাখির ডানাতে বিষ

স্বজনের কান্না ঝড়ে মর্গের ঘরে,

তবু ক্রুদের মেইতেই-কুকির মৈত্রী,

হলাহল পান করে ইতিহাস গড়ে

 

প্রেমের আহবানে মনটা দিতে কেউ

বিদেশে যায় পরে প্রেমের মণিহার,

*“J. Alfred Prufrock” নামে প্রেমিকের মতো

রয়ে গেল অজানা যে প্রেম-নিবেদন তার

 

*“In a minute there is time

for decisions and revisions,

which a minute will reverse.”

 

সময় আঁকে যত স্বপ্নের নীলাকাশ

সময়ের অভিশাপে স্বপ্ন ছাইপাঁশ

 

অনিত্য জীবনে তাই মনমাঝি শুধু বলে

আশা-নিরাশার মাঝে সুতোর ব্যবধান

যা কিছু স্বপ্নে গড়ো, যা কিছু হৃদয়ে ধরো,

সুখ, শান্তি, ভালোবাসা, জীবনের জয়গান,

গেয়ে যাও আজিকেই, রেখো না ফেলে আর,

আগামী প্রভাত যদি না থাকে তোমার ?   

 

*Above quotation is taken from the poem “The Love Song of J. Alfred Prufrock”, written by T. S. Eliot.

আশা-নিরাশার বোলে, দ্বিধাদ্বন্দের দোলে, প্রেমিক J. Alfred Prufrock, সারা জীবনে প্রেয়সীকে তার প্রেম নিবেদন করতে পারেন নি

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবির পরিচিতি -

শক্তি পদ মুখোপাধ্যায় - এর লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। কয়েক বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ  বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্‌স, দি ড্রিবল ড্রেবল রিভিউ, তাৎক্ষনিক, দি পোয়েট, মাইন্ডফুল, ডিপ ওভারষ্টক, কাফেলিটম্যাগাজিন, ইন্ডিয়ান পিরিয়ডীকাল, ডাউন ইন দা ডার্ট, একাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ড, মিউজ ইন্ডিয়া, বিবেকবার্তা, শব্দদ্বীপ, সেতু, দৈনিক স্টেটসম্যান, যুগশঙ্খ, লিঙ্কড্‌ ভার্স, কিতাব ইত্যাদি  পত্রিকায় প্রকাশিত হয়েছে।