Advt

Advt

krirakoushal-kabita-poem-poetry-by-debjani-bhowmick-tatkhanik-digital-bengali-web-online-e-magazine-ক্রীড়াকৌশল-কবিতা-দেবযানী-ভৌমিক

krirakoushal-kabita-poem-poetry-by-debjani-bhowmick-tatkhanik-digital-bengali-web-online-e-magazine-ক্রীড়াকৌশল-কবিতা-দেবজানী-ভৌমিক

বিপজ্জনক খেলায় মেতেছি,পরাজয় নিশ্চিত,

তবু ছদ্ম বীরত্বের আস্ফালন করছি

বিভাজন রেখা পেরিয়ে অন্য দলের দিকে নিয়ম ভেঙে

চলে যাচ্ছি বারবার,

পড়ে গেলেও  ভাবি,হাত তো আছে বাড়াবার

আসলে খেলাই তো,তাইনা!

লোভীর মতো চোখে চেয়ে নিই সখ্য,

ভুলে যাই,আমি একা,ওরা প্রতিপক্ষ

নির্বোধ,গেঁয়ো সর্বজয়া,সহজ  বিন্তি খেলা তাস ,

তাও হারে ,সলাজ মুখে গিলে ফেলে সেজ বউঠানের উপহাস ,

খেলতেই চেয়েছিলো ,নেহাত রং মেলাতে পারে নি

ওর "হাঁ" করা ছেলেটা অপু! ভেবেছিলো

এমন খেলা আনবে,রং না মিললেও

কেউ হারবে না,সক্কলে জিতবে

হয়তো হবেও কোনো নরম পৃথিবীতে,কখনো ,কি জানি !

তবে যেখানে খেলাটা  বুক কাঁপানো,

বাজী রাখা মন আর অস্তিত্ব বন্ধকী,লুকোনো,

সেখানে আমিও গেঁয়ো,নির্বোধ,নিয়ম না জানা খিলাড়ি

সহজ পন্থায় কি ময়দানে টেকা যায়!

যখন কারো আস্তিনে লুকোনো,গোপন ছুরি

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন। 

কবি পরিচিতি –

জন্ম এবং বেড়ে ওঠা কোলকাতায়বিগত কয়েক বছর ধরে দিল্লীর বাসিন্দা । গান শেখা দক্ষিণী-তে। ভালো লাগার জায়গা কবিতা লেখা,অনুষ্ঠান সঞ্চালনা। বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে,২০২৩ সালে কলকাতার রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে " শ্রেষ্ঠ কবিতা "-র সম্মানে সম্মানিতা।