Advt

Advt

pranbhariye-kabita-poem-poetry-by-prasanta-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রাণ-ভরিয়ে-কবিতা-প্রশান্ত-দাস

pranbhariye-kabita-poem-poetry-by-prasanta-das-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রাণ-ভরিয়ে-কবিতা-প্রশান্ত-দাস

 

প্রাণ ভরিয়ে আসুক আলো,

আসুক বারিষ তিমির হরণে,

সবুজে সবুজে উঠুক ভরিয়া-

স্নিগ্ধ হোক ধরা সূর্য কিরণে।

 

প্রাণ ভরিয়ে আসুক বাতাস,

সিক্ত-শীতল চপল নয়নে,

নদীগুলি সব উঠুক ভরিয়া-

ফিরুক তারা ভরা যৌবনে।

 

প্রাণ ভরিয়ে আসুক ভালোবাসা,

মানুষের সাথে মানুষের সম্প্রীতি,

মানুষেরা সব মানবিক হোক-

দূর হোক জাতের নামে সব বজ্জাতি ।

 

প্রাণ ভরিয়ে আসুক প্রীতি,

মানুষের সাথে হৃদয় প্রকৃতির,

আগামী প্রজন্ম মুক্ত থাকুক-

দূষণ নামক কালো ব্যধির।

 

প্রাণ ভরিয়ে ঝরুক স্নেহ,

ছোটদের প্রতি বড়দের,

সকলেই পাক নিজ সম্মান-

অবসান হোক দম্ভের।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

বি পরিচিতি:

কর্মসূত্রে সাড়ে ছবছর দিল্লীতে থাকার পর আবার ২০২৪ সালের ডিসেম্বর থেকে দিল্লীতে রয়েছেন। ছোটবেলা থেকেই লেখালিখি করাটা একটা শখ বা নেশা। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। আকাশবাণীর বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। বিজ্ঞান ও  বিভিন্ন পরিবেশ সংগঠনের সাথে যুক্ত। আগ্রহের বিষয় -পরিবেশ,বিজ্ঞান চেতনার প্রসার এবং সমাজে মানুষের সাথে মানুষের সম্পর্ক। বর্তমানে একটি কেন্দ্রীয় সরকারি অফিসে আধিকারিক পদে কর্মরত।