অন্তরে যবে নিরখি তোমায়
রয়েছ ছড়ায়ে ভিতরে,
তোমার ঊর্ধ্বে চাহিতে পারিনা
কিছু নাই তব উপরে।
তুমি প্রিয় সখা যুগে যুগে
যেন
বাঁধা ছিলে মম প্রেমে,
স্নেহ সোহাগের সুপ্তি
ভাঙ্গানো
ছায়াসাথী ছিলে নিচে নেমে।
অন্তরে আজ চাহনি
পেয়েছি
নিরখি নিজের গভীরে,
অসীম-অনন্ত, দিগ-দিগন্ত,
তুমি আছো তাঁর উপরে।
তোমার ঊর্ধ্বে চাহিতে
পারিনা
তোমাবিনা নাই কোথা কিছুরে,
দশ দিক যেন এক হয়ে গেছে,
যা ছিল বাহিরে-ভিতরে।
বিমল অখিল,সঘন গগনে
আহ্বান ভরা লগনে,
অনাহুত 'অ-উ-ম' বেজে ওঠে
বোমে,
সবকিছু যেন মজে গেছে তাঁর
মগনে।
স্নেহ সোহাগের পরশ বুলায়
বাঁধা আছো প্রাণ গভীরে।
অণুতে-পরমাণু ছায়া মাখা তব,
সবার ঊর্ধ্বে রয়েছ দাড়ায়,
নাই কিছু তাঁর উপরে।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম ও বাল্যকাল কেটেছে সিন্দ্রি,ঝাড়খণ্ডে। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় বেশ রুচি ছিল। ১২ বছর বয়স থেকেই স্বরচিত কবিতা সিন্দ্রির অনেক মঞ্চে আবৃত্তি করে সুখ্যাতি অর্জন করেছিলেন। পেশাগতভাবে একজন Fashion Designer ও artist দেশ-বিদেশে জয়দেববাবুর আঁকা অনেক ছবি বিক্রিও হয়েছে । হ্যাবিটেড সেন্টারে solo art exhibition ও হয়েছে। বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য " রূপান্তরের আলো "ছোট বাচ্চাদের ছড়ার বই "ভেলকি" ইত্যাদি। ২০০২ থেকেই কর্মসূত্রে ও পড়াশোনার সূত্রে দিল্লিতেই আছেন।
তিনি ভ্রমণবিলাসী এবং খাদ্য রসিক একজন মানুষ।
