Advt

Advt

kabita-tomake-chai-poem-poetry-kabita-by-jharna-sardar-tatkhanik-digital-bengali-web-bengali-online-e-magazine-কবিতা-তোমাকে-চাই-ঝর্ণা-সরদার

 


বৃষ্টি ভেজা শ্রাবণ সাঁঝে

তোমাকে চাই

শিউলী ঝরা শরৎ প্রাতে

তোমাকে চাই

বসন্তের ঐ লাল কলাপে

তোমাকে চাই

মন খারাপের একলা ঘরে

তোমাকে চাই

নুন লঙ্কার খুনসুটিতে

তোমাকে চাই

সপ্তসুরের রামধনুতে

তোমাকে চাই

হৃদগহনের অথই জলে

তোমাকে চাই

জনমে জনমে তোমাকে চাই

জনমে জনমে শুধু

তোমাকে চাই কবিতা।

তোমাকে চাই।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।  

কবি পরিচিতি –

ঝর্ণা সরদার বর্তমানে দিল্লির প্রবাসী বাঙালি। একজন আবৃত্তিকার এবং লেখিকা। সংস্কৃত নিয়ে

এম . এ. । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালিখি করেন।