Advt

Advt

swadhinata-kabita-poem-poetry-by-jharna-sardar-tatkhanik-digital-bengali-web-bangla-e-magazine-স্বাধীনতা-ঝর্ণা-সরদার


 


স্বাধীনতা তুমি দীর্ঘজীবি হও।

 

মাথার ঘাম ফেলে যে কৃষক অন্ন জোগায় মানুষের মুখে ,

তাদের খাদ্য ফলিডল

স্বাধীনতা  তুমি দীর্ঘজীবি হও।

 

মানুষের বাক স্বাধীনতা নেই

প্রতিবাদ করার সাহস নেই

আছে শুধু  দুর্বলের ওপর সবলের  নির্যাতন ।

দীর্ঘজীবি হও তুমি স্বাধীনতা।

 

ঘরে ঘরে পরিযায়ী শ্রমিক

রেশন চুরি  কালোবাজারী

অবাধ চোরাকারবার

বেকারত্ব  মাথা  ঠোকে

দীর্ঘজীবি হও স্বাধীনতা

 

নারী সম্ভ্রম  অবাধ লুন্ঠন

নরপিশাচদের উল্লাস

কলুষিত শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘজীবি হও স্বাধীনতা।

 

দীর্ঘজীবি হও স্বাধীনতা।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।  

কবি পরিচিতি –

ঝর্ণা সরদার বর্তমানে দিল্লির প্রবাসী বাঙালি। একজন আবৃত্তিকার এবং লেখিকা। সংস্কৃত নিয়ে

এম . এ. । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালিখি করেন।