ঝরঝর নির্মল এ সকাল,
ছেলেটির পড়াতে মন নেই।
বন্ধুরা ব্যাটে বলে একজোট,
ছেলেটি খেলবে খেলবেই।
মা বাবা বকে বকে
একসার,
লেখা
পড়া চুপচাপ শুরু কর ।
ছেলেটার মন সেই
মাঠেতে,
বইতে চোখ শুধু
আছে তার।
সময়
বয়ে গেল কেবলই ,
মা এসে পড়া ধরে মারধোর ।
ছেলেটার মুখ নিচু, নির্বাক ,
বাবার চোটপাট আরও
জোর ।
দিন গেল নির্জলা ছেলেটার ,
সব মজা সেই
বল ব্যাটেতে।
শৈশব আমাদেরও ছিল
তো ,
ভুলে যাই
সম্মান বাঁচাতে ।।
কবি পরিচিতি –
ঝর্ণা সরদার বর্তমানে দিল্লির প্রবাসী বাঙালি। একজন আবৃত্তিকার এবং লেখিকা। সংস্কৃত নিয়ে
এম . এ. । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালিখি করেন।
